শিরোনাম
◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ ◈ অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, বাংলাদেশের ঋণমান নিয়ে মুডিসের সুখবর ◈ আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম: ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া প্রসঙ্গে আসিফ নজরুল ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন ◈ দুই দিনে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে ২৭ কোটি ঘনফুট ◈ ইউএইতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, ২২ সেপ্টেম্বরের মধ্যে সমাধান চান প্রবাসীরা ◈ মক্কায় হামলার সতর্কতা জারি করে প্রত্যাহার করল সৌদি আরব ◈ ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা! ◈ শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভেঙে শিক্ষক বললেন, ‘নেক্সটে ফোন আনতে চিন্তা কইরো’

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০১৯, ০৫:০৯ সকাল
আপডেট : ০৪ এপ্রিল, ২০১৯, ০৫:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক বছর জাতীয় দলে না থাকায় ওয়ার্নার তৃষ্ণার্ত, বললেন টম মুডি

স্পোর্টস ডেস্ক: বল টেম্পারিংয়ের দায়ে এক বছর জাতীয় দলে নিষিদ্ধ ছিলেন অস্ট্রেলিয়ার ডেবিড ওয়ার্নার। গত বছরে এই কারণে আইপিএলও খেলতে পারেননি তিনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা পাওয়ার পর রানের ক্ষুধা অনেক বেশি বেড়ে গিয়েছে অজি ওপেনার ওয়ার্নারের, মনে করছেন সানরাইজার্স হায়দরাবাদের কোচ টম মুডি।

একারণে আইপিএলে ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটিয়ে চলেছেন ওয়ার্নার, মনে করছেন হায়দরাবাদের কোচ। সম্প্রতি এক ভিডিও বার্তায় বলেছেন, ‘মানসিকভাবে সে স্বস্তিতে আছে। সে পরিপূর্ণ লক্ষ্য নিয়েই ক্রিকেটে ফিরেছে। তার প্রমাণের অনেক কিছুই আছে। ভালো করার জন্য অন্য সব সেরা ক্রিকেটারের মতোই সে তৃষ্ণার্ত। ১২ মাস সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিল, এজন্য তাকে একটু বেশিই মনোযোগী থাকতে হয়েছে। ছয়মাস তাকে অতিরিক্ত পরিশ্রম করতে হয়েছে। সে এসময়ে দুটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছে, এছাড়া সিডনিতেও খেলেছে।’

মুডির কথার প্রমাণ মিলেছে চলমান আইপিএলে ওয়ার্নারের পারফরমেন্সে। তিন ম্যাচে একটি সেঞ্চুরিসহ ২৫৪ রান করে এখন পর্যন্ত রান তালিকার শীর্ষে আছেন ওয়ার্নার। ইতিবাচক মানসিকতাই আগ্রাসী করে তুলেছে ওয়ার্নারকে, এমনটাও বিশ্বাস মুডির। তিনি বলেন, ‘মানসিকভাবে সে সবসময় ইতিবাচক ছিল। তার লক্ষ্য খুবই অটুট ছিল। ১২ মাস সে, স্মিথ আর ব্যানক্রফট অনেক খারাপ অবস্থায় ছিল, যা থেকে উঠে আসে মানসিকভাবে শক্ত থাকাটা গুরুত্বপূর্ণ ছিল।’

  • সর্বশেষ