শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০১৯, ০১:৩৬ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০১৯, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পৃথক এসএমই ব্যাংক প্রতিষ্ঠার দাবি ঢাকা চেম্বারের

স্বপ্না চক্রবর্তী : দেশব্যাপী ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের বিকাশে পৃথক এসএমই ব্যাংক প্রতিষ্ঠার দাবি জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। একই সাথে দেশিয় ক্ষুদ্র শিল্পের স্বার্থ সুরক্ষায় আমদানিকৃত ক্ষুদ্র শিল্পপণ্যের বিপরীতে শুল্কের হার বৃদ্ধি এবং দেশে উৎপাদিত কারখানার অনুকূলে বিদ্যুৎ বিল ও করের ক্ষেত্রে ছাড় প্রদানের দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার ডিসিসিআই এর নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যরা শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এর সাথে বৈঠককালে এ দাবি জানান। শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ডিসিসিআই এর সভাপতি ওসামা তাসীর, ঊর্ধ্বতন সহ সভাপতি ওয়াকার আহমেদ রচৗধুরী, সহ সভাপতি ইমরান আহমেদ, পরিচালক রমা: রাশেদুল করিম মুন্না, হোসেন এ. সিকদার, এনামুল হক পাটোয়ারী, এস.এস. জিল্লুর রহমান, আন্দালিব হাসান, দ্বীন মোহাম্মদ, আশরাফ আহমেদ, নূহের লতিফ খান উপস্থিত ছিলেন।

বৈঠকে শিল্পখাতে পণ্য বহুমুখীকরণ, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, সিঙ্গেল ডিজিট সুদে ঋণ প্রদান, এসএমই রপ্তানি উন্নয়ন ডেস্ক স্থাপন, বৃহৎ শিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ ভিত্তিক এসএমই মডেল অনুসরণ, সরকারি মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানের উন্নয়ন, শিল্পসহায়ক অবকাঠামো তৈরি, দক্ষ জনবল সৃষ্টি ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। এ সময় শিল্পখাতের জ্বালানি নিরাপত্তা জোরদার, ব্যবসা সহজীকরন, নিরাপদ কেমিক্যাল ব্যবস্থাপনা, হালাল পণ্যের সার্টিফিকেশন এবং গবেষণা ও উদ্ভাবনখাতে বিনিয়োগ জোরদারের তাগিদ দেয়া হয়।

বৈঠকে ডিসিসিআই পরিচালনা পর্ষদের সদস্যরা পৃথক এসএমই ব্যাংক স্থাপনের গুরুত্ব তুলে ধরে বলেন, এর মাধ্যমে দেশে উৎপাদিত শিল্পপণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়বে। বর্তমানে গৃহ বা গাড়ি ঋণ বাবদ এসএমইখাতের অর্থায়নের বিরাট অংশ চলে যাচ্ছে। তারা এর পরিবর্তে শুধুমাত্র উৎপাদনমুখী শিল্প ও সেবাখাতে অর্থায়নের জন্য এসএমই ব্যাংকের ম্যান্ডেট নির্ধারণ করে দেয়ার সুপারিশ করেন।
শিল্পমন্ত্রী বলেন, কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্য অর্জনে বর্তমান সরকার ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের বিকাশে অগ্রাধিকারভিত্তিতে কাজ করছে। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শিল্পখাতে সুদের ঋণ এক অংকে নির্ধারণের বিষয়ে নির্দেশনা রয়েছে। তিনি বর্তমান সরকারকে ব্যবসা ও শিল্পবান্ধব উল্লেখ করেন এবং ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের যে কোনো সমস্যার সমাধানে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলে জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়