শিরোনাম
◈ ছাদভিত্তিক সৌরবিদ্যুতে সরকারের বিশেষ প্রণোদনা, ২০২৭ সালের মধ্যে স্থাপনে মিলবে সুবিধা ◈ ৪২ বছর পর নতুন বেসামরিক বিমান চলাচল বিধিমালা, বিনিয়োগ ও যাত্রীসেবায় জোর ◈ সম্পদের বিবরণ প্রকাশের শর্তে নতুন পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির ◈ দেশের রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার ◈ সেপ্টেম্বরে বাড়তে পারে গরম, সাগরে লঘুচাপ থেকে নিম্নচাপের শঙ্কা ◈ মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ ◈ চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় কারাগারে ◈ তারেক রহমানকে ট্রাম্পের চিঠি: শিগগিরই বৈঠকের আশাবাদ, বোয়িং কেনায় ধন্যবাদ ◈ ঢাকার রাস্তায় লক্কড়-ঝক্কড় গাড়ি চলতে দেওয়া হবে না: ট্রাফিক প্রধান ◈ মে‌সি ছাড়া পরবর্তী কোপা আমেরিকা ও বিশ্বকাপ আগের মতো হবে না: কোচ হোসে মরিনিও

প্রকাশিত : ২৪ মার্চ, ২০১৯, ০৭:২১ সকাল
আপডেট : ২৪ মার্চ, ২০১৯, ০৭:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাংনীতে আ.লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

নিউজ ডেস্ক :  মেহেরপুরের গাংনীতে ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই চেংগাড়া প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের চারজন আহত হয়েছেন। অপরদিকে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে স্কুলছাত্রদের দিয়ে জাল ভোট প্রদানের অভিযোগ পাওয়া গেছে। জাগো নিউজ।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে চেংগাড়া ভোট কেন্দ্রে নৌকার সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদেরকে বের করে দেয়ায় উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের চারজন আহত হন। আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে আসে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা। তাছাড়া জাল ভোট প্রদান ও প্রকাশ্যে সিল মারার অভিযোগও ওঠে ওই কেন্দ্রে। এ সময় সাংবাদিকরা উপস্থিত হলে জালভোট দিতে আসা ভোটাররা পালিয়ে যায়। তবে এ বিষয়ে কথা বলতে চাননি প্রিসাইডিং অফিসার সামশুল আলম।

  • সর্বশেষ