শিরোনাম
◈ অভিমান করে লাপাত্তা ৩ কিশোরী অতঃপর... ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের পরবর্তী সভাপতি তামিম ইকবাল?  ◈ কারাগারে কয়েক বন্দির জন্য লাক্সারি ফ্ল্যাটের সন্ধান পাওয়ায় ৫ কর্মকর্তা বরখাস্ত ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কী হচ্ছে ◈ ২০২৭ সালের হজে নতুন প্যাকেজ, এক চুক্তিতেই থাকা-খাওয়া-যাতায়াত ◈ জিয়ার খুনি মোজাফফরকে যে পরামর্শ দেন শেখ হাসিনা ◈ সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ফার্মার নতুন পর্ষদ অনুমোদন ◈ ইসলামী ক্রেডিট কার্ড: ব্যবহার করা যাবে না অনৈতিক কাজে ◈ ২০২৬ সালেই তৃতীয় বিশ্বযুদ্ধ, ভিনগ্রহীর সঙ্গে যোগাযোগ! বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী ঘিরে চাঞ্চল্য ◈ অপ্রতিমকে হত্যার আগে গোয়েন্দা সিরিজ দেখে ‘নিখুঁত অপরাধের’ ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ০১ মার্চ, ২০১৯, ০৬:৫১ সকাল
আপডেট : ০১ মার্চ, ২০১৯, ০৬:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় প্রবাসীদের ভাগ্য নির্ধারণে রিপোর্ট প্রদান

ডেস্ক রিপোর্ট : মালয়েশিয়ার ইন্ডিপেন্ডেন্ট কমিটি বাংলাদেশ থেকে কর্মী বাছাই, নিয়োগ, মালয়েশিয়ায় প্রেরণ, মালয়েশিয়ায় কাজে নিযুক্ত, বেতন, ভাতা, আবাসন এবং মেয়াদ শেষে দেশে ফেরত প্রেরণ সম্পর্কিত সব প্রক্রিয়া মূল্যায়ন করেছে। কমিটির রিপোর্ট প্রদানের ফলে যৌক্তিক খরচে ও সঠিক অভিবাসন প্রক্রিয়া মালয়েশিয়া সরকার নির্ধারণ করবে।

দেশটিতে বিদেশিকর্মী সম্পর্কিত রিপোর্ট প্রদান করেছে দেশটির ইন্ডিপেন্ডেন্ট কমিটি। আর এ কমিটির রিপোর্ট নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কো-চেয়ারম্যান একটি সভা হবে বলে জানান মানব সম্পদমন্ত্রী কুলাসেগারান। তারপর কেবিনেটে যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি মালয়েশিয়ার ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারার্স (এফএমএম) এর সঙ্গে আলোচনা সভায় মানবসম্পদ মন্ত্রী কুলাসেগারান এমনটি জানান।

গত বছরের আগস্টে বিদেশি কর্মীদের নীতিমালা প্রণয়নের জন্য মন্ত্রিপরিষদ কর্তৃক গঠিত স্বাধীন কমিটি ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার তাদের প্রতিবেদন উপস্থাপন করে। এসপিপিএ সিস্টেমের পেছনের দুর্নীতির কারিগরদের কারসাজিতে সিন্ডিকেট এবং অতিরিক্ত অভিবাসন ব্যয়ের কারণে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ বন্ধ করে। এ ছাড়া সকল দেশের জন্য সমন্বিত পদ্ধতি চালুর লক্ষ্যে বিদেশি কর্মী রিক্রুটমেন্ট, এমপ্লয়মেন্ট এবং রিপাট্রিয়েশন বিষয়ে সুপারিশ করার জন্য এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটি যেমন বাংলাদেশের গ্রাম থেকে কিভাবে রিক্রুটিং এজেন্ট কর্মী সংগ্রহ করে তেমনি মালয়েশিয়াতেও কিভাবে কর্মী নিয়োগ করে তার পুংখানুপুংখভাবে বিশ্লেষণ করে। এ কমিটি নিয়োগকর্তা, এজেন্ট, অ্যাম্বাসি, মন্ত্রণালয়, দফতর, স্টেট, জেলা পর্যায়ে সব স্টক হোল্ডারদের সঙ্গে শাতাধিক মতবিনিময় সভা করে মতামত সংগ্রহ করে।

বিদেশি কর্মী পরিচালনার বিশেষ কমিটির প্রধান বিচারপতি দাতুক সেরি হিশামউদ্দীন ইউনূস এ রিপোর্ট পেশ করেন। এ সময় উপস্থিত ছিলেন- মানব সম্পদমন্ত্রী কুলা সেগারান ও কমিটির অন্যান্য নেতারা।সূত্র:জাগো নিউজ

  • সর্বশেষ