শিরোনাম
◈ এআই খাতে বিপুল বিনিয়োগে চাপে গুগল-আমাজন-মাইক্রোসফট, মূল ব্যবসায় ক্ষতি ও ট্রিলিয়ন ডলারের ধাক্কা ◈ ঢাকার ২৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই খেলার মাঠ, স্যাঁতসেঁতে কক্ষে পাঠদান ও শিক্ষক সংকটে ব্যাহত শিক্ষা ◈ থাইল্যান্ডে ১০ হাজার বিদেশিকে খুঁজছে ইমিগ্রেশন পুলিশ, ঝুঁকিতে বাংলাদেশিরাও ◈ তাহসিফের লাশ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল, হেফাজতে ‘জুনিয়র বন্ধু’ দ্বীপ ◈ গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ◈ যৌন হয়রানি, ধর্মান্তরের চাপ, আতঙ্কে পশ্চিমবঙ্গের খ্রিস্টানরা ◈ আমেরিকা ও ইসরায়েলি-মদদপুষ্ট চার সন্ত্রাসী চক্রের ১৬ সদস্য ইরা‌নে গ্রেফতার, অস্ত্র ও যুদ্ধের গোলাবারুদ জব্দ ◈ জাপান সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান, ৬ সমঝোতা দলিল ও ৪৬৫৬ কোটি ইয়েনের ঋণ সহায়তা ◈ ঢাকার দুই সিটি করপোরেশনে ৩৪৩০ জন নিয়োগের অনুমোদন ◈ সরকার গঠনের লড়াইয়ে বিপাকে নেতানিয়াহু, জোট ছাড়ার ঘোষণা কট্টরপন্থি ইহুদি দলের

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৫:৫৬ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৫:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাহমুদুল ইসলাম চৌধুরী বললেন, এবারের নির্বাচনে রাজনৈতিকভাবে আওয়ামী লীগের বড় ক্ষতি হয়েছে

মারুফুল আলম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী বলেছেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে আওয়ামী লীগকে জেতানো হয়েছে, তাতে বঙ্গবন্ধুর সম্মানের প্রতি আঘাত করা হয়েছে। যারা এই কাজে জড়িত ছিলেন, তারা কেউ আওয়ামী লীগের শুভাকাক্সক্ষী না।

এতে রাজনৈতিকভাবে আওয়ামী লীগের বড় ক্ষতি হয়ে গেছে। সোমবার চ্যানেল আই তৃতীয় মাত্রায় তিনি আরো বলেন, সবাই দেখেছে বৃষ্টি হয়েছে। পানি শুকিয়ে গেছে বলে বৃষ্টি হয়নি বলা যায়, কিন্তু সেটি মানুষকে বিশ্বাস করানো যায় না। যত কথাই বলি না কেনো, কোটি কোটি মানুষের চোখকে ফাঁকি দেয়া যায় না। প্রশাসন যেভাবে ন্যাক্কারজনকভাবে কাজ করেছে, সেটি না করলেও চলতো।

মাহমুদুল ইসলাম বলেন, আমি ছিলাম লাঙ্গলের প্রার্থী। সেজন্য আমাকে হ্যালমেট আর বুলেটপ্রুফ জ্যাকেট পরেই নির্বাচন করতে হয়েছে। ২৫ বছর পরে এবার নির্বাচনে এসেছিলাম। আমার নির্বাচনী আসনের ও আশে-পাশের প্রায় সবাই জানে আমার গ্রহণযোগ্যতা কী রকম। মানুষের স্বতস্ফূর্ততা দেখে আমি ধরে নিয়েছিলাম, আওয়ামী লীগ বিএনপি একসঙ্গে কাজ করলেও আমি জিততাম।

অফিসার অর্ডার দিয়ে বলেছেন, কীভাবে কী করতে হবে। অফিসার একজন, কিন্তু অর্ডার মান্য করছেন একশ’ জন। ওই একশ’ জন তো জানে কিভাবে অন্যায় হয়েছে। যেভাবেই হোক, যারা এতে জড়িত, তারা কোনোভাবেই প্রধানমন্ত্রীর শুভাকাক্সক্ষী নয় বলে মনে করেন তিনি।

আওয়ামী লীগ সহজেই ইলেকশনে জিততো বলেও মন্তব্য করেন জাতীয় পার্টির এই নেতা। এই নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় ক্ষতি করা হয়েছে এবং এতে করে বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের চেতনারও ক্ষতি করা হয়েছে বলে মনে করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক এই মেয়র। কারণ হিসেবে তিনি বলেন, বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের চেতনা ছিলো, টোটাল মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা এবং সেজন্যই আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম।

  • সর্বশেষ