শিরোনাম
◈ মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার মু‌খোমু‌খি সংঘর্ষ, ৪ জ‌নের মৃত‌্যু ◈ স্থানীয় সরকার নির্বাচন ইস‌্যু‌তে ম‌তের অ‌মিল, জোটে থেকেই জামায়াতকে চাপে রাখতে চায় এনসিপি ◈ এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা কর‌লো বি‌সি‌বি ◈ আতলেতিকোর মাঠে বায়ার্ন মিউনি‌খের দুই গোলের জয় ◈ দুই গোলে পিছিয়ে পড়েও জয় পে‌লো ম‌্যান‌চেস্টার ইউনাইটেড ◈ শ্রমিক বিক্ষোভের শঙ্কায় গাজীপুরে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ ১৬ মিনিটেই চার গোল, ভিয়ারেয়ালকে ৬-০ গোলে হারা‌লো পিএসজি ◈ ইয়ামাল-রাফিনিয়ার দাপটে অ‌্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারালো বার্সেলোনা ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেতে লড়াইয়ে যুক্তরাজ্য, সুইজারল্যান্ডসহ চার দেশের প্রতিষ্ঠান ◈ শ্রমিক বিক্ষোভে বিপর্যস্ত পোশাকশিল্প, মুখ ফিরিয়ে নিচ্ছেন বিদেশি ক্রেতারা

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৮, ০৮:৫৬ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৮, ০৮:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারাগারে খালেদার সিঙ্গেল খাট, বিদ্যুৎ চলে যায় আর ইঁদুর প্রসঙ্গ

জান্নাতুল ফেরদৌসী: দুর্নীতির দায়ে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে একটি সিঙ্গেল খাটে শুতে দেয়া হয়। তার জন্য বরাদ্দ পুরনো ওয়াশরুম থেকে ইঁদুর বের হয়েছে। নির্জন কারাগারে বন্দী খালেদা জিয়াকে যেখানে রাখা হয়েছে, সেখানে প্রায়ই বিদ্যুৎ চলে যায় বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

মঙ্গলবার (২৪ এপ্রিল) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়ার ব্যবহারের জন্য একেবারেই ছোট্ট ও পুরনো একটি ওয়াশরুম দেয়া হয়েছে। দুই সপ্তাহ আগে ওখান থেকে ইঁদুরও বের হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান খালেদা জিয়াকে একটি দুর্নীতির মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন। ওই দিন থেকে সে কারাবন্দী রয়েছেন। একই মামলায় খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, মাগুরার বিএনপির সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকেও ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেন আদালত।

বিচারিক আদালতের এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল ও জামিন আবেদন করেন খালেদা জিয়া। আদালত তাকে ৪ মাসের অর্ন্তবর্তীকালীন জামিন দিলেও অন্য মামলায় গ্রেফতার দেখানোয় তিনি মুক্তি পাননি। সূত্র: চ্যানেল আই

  • সর্বশেষ