শিরোনাম
◈ গলায় ইট বেঁধে কুকুর নদীতে নিক্ষেপ: প্রধানমন্ত্রীর নির্দেশের পর অভিযুক্ত গ্রেপ্তার ◈ ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, ‘পূর্ণ শক্তি প্রয়োগ হলে অস্তিত্বই থাকবে না’ ◈ ভারতের বিরু‌দ্ধে সিরিজ জিত‌লে সেটা হবে আমা‌দের জন‌্য স্পেশাল: আয়ারল‌্যান্ড অধিনায়ক ◈ চীনের ১১ প্রতিষ্ঠানের ৯.২১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেল বাংলাদেশ ◈ সিগারেট খেতে নিষেধ করায় ছাত্রদল নেতাসহ ছয়জনকে গুলি (ভিডিও) ◈ স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে মাদকের বড় চালান আসে: সংসদে গয়েশ্বর ◈ জামালপুরের সাবেক এমপি নুর মোহাম্মদ গুলশান থেকে গ্রেপ্তার ◈ আমি প্রথম বলির পাঁঠা, কিন্তু শেষ নই, এরপর একে একে সবাই টার্গেট হবেন: মাহফুজ আলম ◈ বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহ্‌দী আমিন ◈ ৬৮ বছরে ১৮ বিশ্বকাপ কাভার করা সাংবাদিককে ‘বিশেষ সম্মান’ আ‌র্জেন্টাইন কোচ স্কালোনির

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:০৫ রাত
আপডেট : ০১ মার্চ, ২০২৪, ০১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাঙ্গামাটিতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

রাঙামাটি প্রতিনিধি: [২] রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া-বরইছড়ি (কাপ্তাই) সড়কে একটি ব্রিজের ওপর ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুই জন শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় ১৫ জন শ্রমিক আহতের খবর পাওয়া গেছে।

[৩] বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে ঘাগড়া-বরইছড়ি (কাপ্তাই) সড়কের বগাপাড়া ব্রিজে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

[৪] স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, রাত ৮টার দিকে নির্মাণকাজে নিয়োজিত ১৬-১৮ জন শ্রমিক ঢালাইয়ের কাজ শেষ করে রাঙামাটি ফিরছিলেন। পথিমধ্যে বগাপাড়া ব্রিজের ওপর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। এতে দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যায়। বাকি আহত শ্রমিকদের রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। 

[৫] কাউখালী উপজেলার ঘাগড়াবাজার রেস্টহার্ট পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাবুল চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, বগাপাড়া ব্রিজে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়েছে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহতদেরকে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। আমরা নিহত দুই জনের নাম পরিচয় এখনো শনাক্ত করতে পারিনি। বিস্তারিত পরে জানানো যাবে।

[৬] বগাপাড়া এলাকার বাসিন্দা তুষার চাকমা জানিয়েছেন, রাত আনুমানিক আটার দিকে কাপ্তাই উপজেলার বরইছড়ির দিক থেকে ঢালাইয়ের কাজে নিয়োজিত শ্রমিকদের নিয়ে একটি ট্রাক ঘাগড়ার দিকে আসতেছিল। বগাপাড়া ব্রিজের মুখে ট্রাকটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহতদের রাঙামাটি শহরের দিকে নেয়া হয়েছে। নিহত দুজনের মরদেহ বগাপাড়াতেই আছে। ঘটনাস্থলে উদ্ধারকারী দল, পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত আছেন।

[৭] রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. শাহেদ ইকবাল বলেন, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে ১৫ জনকে আনা হয়েছে। তাদের মধ্যে চারজনকে চট্টগ্রামে রেফার করা হয়েছে।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়