শিরোনাম
◈ ডেঙ্গুতে দেশের প্রায় অর্ধেক মৃত্যু ঢাকা বিভাগে ◈ ইরান যুদ্ধের কারণে বাড়ছে তেলের দাম, যেভাবে লাভবান হচ্ছে দক্ষিণ আমেরিকার গায়ানা ◈ বাবা-মায়ের পর জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান ◈ একাদশে ভর্তির প্রথম ধাপ থেকে ছিটকে পড়ল ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী ◈ অটোরিকশার সঙ্গে সংঘর্ষের পর খাদে বাস, পটুয়াখালীতে প্রাণ গেল ৩ জনের ◈ শিগগিরই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরতে ইরানের ৩ শর্ত, মানলেই যুদ্ধ বন্ধ ◈ পরিবহন মালিক সমিতির জরুরি নির্দেশনা ◈ এবার কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ ◈ অবশেষে আটক তুহিনের বাড়ি থেকে অপ্রতিমের আইফোন উদ্ধার: পুলিশ

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:১৮ দুপুর
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেনীতে পৃথক দুর্ঘটনায় এক বৃদ্ধসহ নিহত ২

ফেনী প্রতিনিধি : নাতনির জন্য চিপস্ কিনে বাড়ী ফেরার পথে ফেনীতে পিকআপ ভ্যান ধাক্কায় মোহাম্মদ মোস্তফা (৭০) এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার গোবিন্দপুর এলাকার ফেনী সোনাগাজী আঞ্চলিক সড়কে এ দূর্ঘটনাটি ঘটে। মোহাম্মদ মোস্তফা একই এলাকার মৃত খায়েজ আহম্মদের ছেলে।

জানা গেছে, দুপুর ১টার দিকে বৃদ্ধ মোহাম্মদ মোস্তফা নাতনির আবদার রক্ষা করতে চিপস্ কিনতে বাড়ীর পাশে দোকানে যায়। এসময় মসজিদে জোহরের আযান দিলে তিনি নামাজের কথা মাথায় রেখে দ্রুত চিপস্ কিনে বাড়ী ফেরার পথে ফেনী থেকে সোনাগাজীমুখী একটি পিকআপ ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পৈথারা গ্রামে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় একটি পিলার ভেঙ্গে মোহাম্মদ জামাল (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মাথায় গুরুতর আঘাত পায়।এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনাটি ঘটে। নিহত মোহাম্মদ জামাল একউ উপজেলার কামাল্লা গ্রামের শেখ আহম্মদ এর ছেলে।তার লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসাপাতালের মর্গে রাখা হয়েছে।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আসিফ ইকবাল জানান, পৃথক দুর্ঘটনায় আহত দুইজন হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যুবরণ করেছেন।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ