শিরোনাম
◈ প্রবাসীদের ব্যাংক হিসাব খোলায় নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য ডিপি ওয়ার্ল্ডের হাতে, সই হলো কনসেশন চুক্তি ◈ মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে ৪ কমলা ৫০ হাজার টাকা, আধা কেজি খেজুর ১৫ হাজারে বিক্রি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সিএনজি; মিলেছে ধস্তাধস্তির চিহ্ন ◈ নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও সেই যুবককে দেখা গেল সিসিটিভি ফুটেজে (ভিডিও) ◈ জাতীয় ক্রীড়া প‌রিষ‌দের ক্রীড়া পরিচালকের বিরুদ্ধে সংগঠককে পেটানোর অভিযোগ, থানায় মামলা ◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৬, ০৬:৫৩ বিকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২৬, ০৬:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে: ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে স্টাফ বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবুবকর সিদ্দিক (নাম) নামে এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের এক যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকালে শ্রীরামপুর এলাকায় ঢাকাগামী ‘AKH ইকো অ্যাপারেলস’-এর একটি স্টাফ বাসের সঙ্গে আরিচাগামী একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই এর চালক আবুবকর সিদ্দিক মারা যান। এ সময় বাসের এক যাত্রী আহত হন।

খবর পেয়ে গোলড়া হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

গোলড়া হাইওয়ে থানার এএসআই মো. জয়নুল জানান, নিহত চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্ত করে চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

  • সর্বশেষ