শিরোনাম
◈ একদিন পর জাতীয় গ্রিডে আবারও সামিটের এলএনজি সরবরাহ শুরু ◈ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ◈ তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ, জ্বালানি সহযোগিতায়ও ঢাকার পাশে দিল্লি: ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল ◈ নির্বাচনী লড়াইয়ে চাপে নেতানিয়াহু, পাশে নেই ট্রাম্প ◈ ছাত্রদলের শীর্ষ পদে আলোচনায় একাধিক নাম, শেষ মুহূর্তে কারা এগিয়ে? ◈ সীতাকুণ্ডে বিস্ফোরণ: নিহতদের প্রতি পরিবারকে ১০ লাখ টাকা দেবে বিএসবিআরএ ◈ দিল্লি হাইকোর্ট-বিমানবন্দরসহ সরকারি দপ্তরে বোমা হামলার হুমকি ◈ জুমার আজান শোনা যায়নি কলকাতার বহু মসজিদে, আতঙ্কে মুসলিমরা   ◈ অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে করা টেস্ট সেঞ্চু‌রি বাবা-মাকে উৎসর্গ কর‌লেন তান‌জিদ হাসান তামিম  ◈ মোহাম্মদপুরে কোনো ‘কিশোর গ্যাং’ সক্রিয় নেই, দাবি র‌্যাবের

প্রকাশিত : ১৫ মে, ২০২৪, ০৭:৪০ বিকাল
আপডেট : ১৫ মে, ২০২৪, ০৭:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রলি ভর্তি গাছের গুড়ির নিচে চাপা পড়ে বাবার মৃত্যু, ছেলে আহত

মো. আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ: [২] ট্রলিতে করে গাছের গুঁড়ি নিয়ে যাওয়ার সময় গাছের গুঁড়ির নিচে চাপা পড়ে রুবেল আলী (৪০) নামে এক চালক নিহত হয়েছে। এ ঘটনায় তার ছেলে সজিব (১৬) গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। 

[৩] বুধবার ভোর ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জে বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

[৪] নিহত রুবেল জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের মহেশপুর গ্রামের আবুল কাশের ছেলে। 

[৫] ধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল লতিফ জানান, বুধবার ভোরে ট্রলিতে করে গাছের গুঁড়ি নিয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরের দিকে রুবেল ও তার ছেলে যাচ্ছিল। পথে বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় ট্রলির একটি যন্ত্রাংশ ভেঙ্গে গেলে ট্রলিটি উল্টে যায়। এতে ট্রলিতে থাকা গাছের গুঁড়ির নিচে চাপা পড়ে বাবা ছেলে গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রুবেলের মৃত্যু হয় এবং তার ছেলে সজিবকে ভর্তি করা হয়।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়