শিরোনাম
◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে ◈ ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকার, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার ◈ আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ ◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার ◈ ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে ◈ নতুন পেনশন নীতিমালা: পুনর্বিবাহ না করলে আজীবন পারিবারিক পেনশন, ৫০ বছরের বেশি বিধবাদের ছাড়

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২২, ০৪:৫৬ দুপুর
আপডেট : ২৭ অক্টোবর, ২০২২, ০৫:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পাচ্ছেন মোজাহিদুল ইসলাম

মোজাহিদুল ইসলাম

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের সন্তান মোজাহিদুল ইসলাম শিশুদের নোবেলখ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২২ এর জন্য মনোনীত হয়েছেন।

নেডারল্যান্ডসের কিডস রাইটস ফাউন্ডেশন তাকে এ পুরস্কারের জন্য মনোনীত করেছে। ২০০৫ সালে রোমে অনুষ্ঠিত নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের এক শীর্ষ সম্মেলন থেকে এই পুরস্কার চালু করে কিডস রাইটস ফাউন্ডেশন। শিশুদের অধিকার, নিরাপত্তা ও জীবন মান উন্নয়নে অসাধারণ অবদানের জন্য প্রতি বছর এই পুরস্কার প্রদান করা হয়।  

কিশোরগঞ্জের মোজাহিদুল ইসলামের বিষয়ে কিডস রাইটসের ওয়েবসাইটে বলা হয়, মোজাহিদ একজন তরুন চেঞ্জমেকার। শিশুদের জীবন মান উন্নয়নে কাজ করেন। সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিশুদের শিক্ষার সুযোগ করে দেন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন ও জলবায়ু পরিবর্তন সম্পর্কে হাওরের শিশুদের সচেতন করার স্বীকৃতিস্বরূপ তাকে মনোনীত করা হয়। আগামী ১৪ নভেম্বর নেদারল্যান্ডসে পুরস্কারটি ঘোষনা হওয়ার কথা রয়েছে। 

মোজাহিদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার হাওরঅধ্যুষিত মিঠামইন উপজেলার মহিষারকান্দি গ্রামে।

বাংলাদেশে প্রথমবারের মতো ২০২০ সালে এই পুরস্কারটি জিতেছিল সাদাত রহমান। পুরস্কারটির মোট অর্থমূল্য একলাখ ইউরো, এটিকে বিশ্বের সবচেয়ে সম্মানজনক শিশুদের পদক হিসেবে বিবেচনা করা হয়।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ