শিরোনাম
◈ ডোভালের বদলে আইবি প্রধান, হাসিনাকে ঘিরে বদলাচ্ছে দিল্লির কৌশল ◈ ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের সংঘর্ষ, নিহত ৮ ◈ পাঁচ বছর ধরে সেঞ্চুরি নেই, এবার বাংলাদেশের বিপক্ষে আশাবাদী অ‌স্ট্রেলিয়ান লাবুশেন ◈ হাসিনার বক্তব্যে নতুন করে উত্তপ্ত ঢাকা-দিল্লি সম্পর্ক : দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ ◈ মির্জা ফখরুলই কি বঙ্গভবনের নতুন বাসিন্দা হচ্ছেন? ◈ এক্সিমের পর সোশ্যাল ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক ◈ প্রধানমন্ত্রীকে চিঠি লিখে স্বপ্নপূরণ অনুশ্রীর ◈ মার্কিন বাজারে চীন-ভারতের চেয়ে কম ক্ষতির মুখে বাংলাদেশ ◈ ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন ◈ রাষ্ট্রপতি পদে লড়তে কী কী যোগ্যতা প্রয়োজন? জানুন সংবিধানের শর্তগুলো

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৩২ বিকাল
আপডেট : ২২ জুলাই, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশি গুপ্তচর নিয়োগে এমআই৬-এর নতুন অস্ত্র ‘সাইলেন্ট কুরিয়ার’ পোর্টাল

যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই৬ নিজেদের জন্য বিদেশি, বিশেষ করে রাশিয়ার গুপ্তচরদের আকৃষ্ট করতে গোপন ওয়েব পোর্টাল চালু করেছে। একটি সুরক্ষিত বার্তা আদান–প্রদানের প্ল্যাটফর্ম রয়েছে এই ওয়েব পোর্টালে। এটির মাধ্যমে গোয়েন্দা সংস্থাটির জন্য বিদেশি গুপ্তচর নিয়োগ ও তথ্য সংগ্রহ সহজ করবে তাদের কাছ থেকে। 

ওয়েব পোর্টালের নাম দেওয়া হয়েছে ‘সাইলেন্ট কুরিয়ার’। পোর্টালটি রয়েছে ‘ডার্ক ওয়েবে’ বা গোপন ওয়েবসাইটের জগতে। তাই এটিতে সাধারণভাবে প্রবেশ করা যাবে না। পোর্টালটিতে প্রবেশের নিয়মকানুন নিজেদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে এমআই–৬। 

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিকিউর মেসেজিং প্ল্যাটফর্ম সাইলেন্ট কুরিয়ার দেশের জাতীয় নিরাপত্তা শক্তিশালী করবে এবং গোয়েন্দা সংস্থার জন্য নতুন এজেন্ট খুঁজে বের করা সহজ করবে। যুক্তরাজ্য বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে রাশিয়ায় সম্ভাব্য এজেন্টদের লক্ষ্য করবে।

রাশিয়া, চীন, ইরান, উত্তর কোরিয়াসহ বিভিন্ন দেশের চরদের লক্ষ্য করে বানানো পোর্টালটি শুক্রবার উদ্বোধন করেন এমআই–৬–এর বিদায়ী প্রধান স্যার রিচার্ড মুর। সংস্থাটির প্রধান হিসেবে জনসমক্ষে দেওয়া নিজের শেষ ভাষণে তিনি সম্ভাব্য গুপ্তচরদের প্রতি আহ্বান জানান, তাঁরা যেন ইউটিউবের ওই ভিডিও দেখে পোর্টালটিতে প্রবেশ করেন পরিচয় গোপন রেখে।

সূত্র: বিবিসি, আল জাজিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়