শিরোনাম
◈ শহরে নয়, এবার গ্রামমুখী হতে হবে শিক্ষকদের: শিক্ষামন্ত্রী ◈ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, সরগরম এফডিসি ◈ সংসদে স্বাস্থ্যমন্ত্রী: দেশে বছরে নতুন ক্যান্সার রোগী প্রায় ১ লাখ ৬৭ হাজার, ৪৮৫টি এক্স-রে ও ৩৯৫টি আল্ট্রাসাউন্ড মেশিন অকেজো ◈ ইরান যুদ্ধ সংক্রান্ত 'জরুরি প্রয়োজনে' কংগ্রেসের কাছে ৮ হাজার ৭০০ কোটি ডলার চাইলেন ডোনাল্ড ট্রাম্প  ◈ রাতের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ◈ ‘না গিলতে পারছি, না ফেলতে পারছি’ : অর্থমন্ত্রী ◈ তারেক রহমানের চীন সফরে বড় অগ্রগতি, সই হলো ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক ◈ ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ, ১ জুলাই থেকে বাধ্যতামূলক বাংলা কিউআর ◈ চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শুরু, ১৫ সমঝোতা স্মারকে সই করবে বাংলাদেশ ◈ চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:১৬ রাত
আপডেট : ১৭ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শহীদ জিয়া ও খালেদা জিয়ার জন্ম না হলে জামায়াতের পূর্ণভাব হতোনা : মনিরুল হক চৌধুরী

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশে শহীদ জিয়া ও খালেদা জিয়ার মতো নেতার জন্ম না হলে এদেশে জামায়াতের পূর্ণভাব হতোনা। আমাদের নেতাকর্মীরা এখনো উপলব্ধি করতে পারেনি আমাদের মূল প্রতিপক্ষ কে। আমাদের নেতাকর্মীদের উপলব্ধি করতে হবে আসলে আগামী নির্বাচনে আমাদের প্রতিপক্ষ কে। যারা আজ নামাজের কথা বলে, বেহেশতের কথা বলে আমাদের মা-বোনদের কাছে ভোট চাচ্ছে। তাদের মতো আমাদের নেতাকর্মীদেরকেও কাজ করতে হবে। নামাজ পড়তে হবে, নামাজের কথা বলতে হবে। মা-বোনদের কাছে যেতে হবে। তাদের কাছে ভোট চাইতে হবে। তাহলে তারা আর একা নামজ ও বেহেশতের কথা বলে মা-বোনদের কাছ থেকে ভোট নিয়ে যেতে পারবে না। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, যদি কেউ মুক্তিযুদ্ধের বিরোধিতা করে কিন্তু অপরাধ না করে থাকে, তবে তাকে অপরাধী হিসেবে বিবেচিত হওয়া উচিত না। আমরা মুক্তিযুদ্ধ করেছি বাংলাদেশের জন্য আমাদের বাপ-চাচরাও পাকিস্তানের জন্য যুদ্ধ করেছিল। তবে এটা বিচারের দায়-দায়িত্ব আমরা নেব না।

তিনি আরও বলেন, ১৫ বছর আমরা ভোট দিতে পারি নাই। বিএনপি ভয় পায় না। বিএনপি শেখ হাসিনার অধীনে নির্বাচনে যায় নাই। দেশের জন্য গণতন্ত্রের জন্য বিএনপি লড়াই করেছে। বেগম খালেদা জিয়া সম্মানে দেশের বাইরে চিকিৎসার জন্য গেছেন। আর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন।

মনিরুল হক চৌধুরী বলেন, ৫ আগস্ট এর আগে কল দিয়ে যে নেতাকর্মীকে আন্দোলনের জন্য ডেকে ছিলেন। ৫ আগস্টের পর আপনারা কি সে নেতাকর্মীর খোঁজ খবর নিয়েছিলেন। তাদের ভুলে গেলে চলবে না। তাদের খোঁজ খবর নিতে হবে। তাদেরকে ঐক্যবদ্ধ রেখে তারেক রহমানের নেতৃত্বে আগামী ফেব্রয়ারির নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজুর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধক ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
রামগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক শেখ কামরুল হোসেনের সঞ্চালনায় এতে আমন্ত্রিত অতিথি ছিলেন ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম এবং প্রধান বক্তা ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাছিবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, যুবদলের সাবেক সহ-সভাপতি ইমাম হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ হারুন এবং স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়