শিরোনাম
◈ একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ◈ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী (ভিডিও) ◈ ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক (ভিডিও) ◈ হামের উপসর্গে একদিনে আরও ৫ মৃত্যু, মোট প্রাণহানি ৯৪৩ ◈ কাউকে বন্ধ বা থামিয়ে রাখার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী ◈ রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ◈ পাথরঘাটায় ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর ৫ জেলের লাশ উদ্ধার ◈ চার বছর পর গম-আটা-ময়দা রপ্তানিতে ভারতের সব নিষেধাজ্ঞা প্রত্যাহার, বাংলাদেশে বাড়তে পারে আমদানির সুযোগ ◈ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ◈ চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০২ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সপ্তাহে কতবার ফোন রিস্টার্ট করা উচিত?

স্মার্টফোন সঙ্গে থাকলে এখন অনেক সমস্যার সমাধান হয়ে যায় এক মুহূর্তে। অডিও, ভিডিও কল থেকে শুরু করে যে কোনো অজানা বিষয় জেনে নেওয়া যায় এক ক্লিকেই।

ফোন-রিস্টার্ট

তবে ফোন ব্যবহারের সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন হ্যাং হয়ে যাওয়া। অনেক সময় দেখা যায় নতুন ফোনেই এই সমস্যা দেখা দিয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ফোন রিস্টার্ট করলে ফোন হ্যাং হবে না।

স্মার্টফোন দীর্ঘদিন ভালো রাখার একটি পদ্ধতি হলো রিস্টার্ট করা। রিস্টার্টের মাধ্যমে ফোন অনেকদিন ভালো রাখা যেতে পারে। যদি ফোনের হার্ডওয়্যার বা সফটওয়্যারে কোনো বড় সমস্যা না থাকে। রিস্টার্ট ফোনের জন্য ম্যাজিকের মতো কাজ করতে পারে।

অনেক সময় ল্যাপটপ বা ডেস্কটপ রিস্টার্ট করলে হ্যাং হওয়ার সমস্যা সমাধান হয়ে যায়। ঠিক তেমনই ফোনের ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা সেরকমই। ফোন রিস্টার্ট করলে তা ডিভাইসের মেমরি পরিষ্কার করে। কোনো ম্যালফাংশন অ্যাপ থাকলে সেটা বন্ধ করে। সেইসঙ্গে মেমরি ম্যানেজমেন্ট, নেটওয়ার্ক এবং ব্যাটারি অপটিমাইজেশন ভালো হয়।

তবে জানেন কি সপ্তাহে কতবার ফোন রিস্টার্ট করা উচিৎ? বিশেষজ্ঞরা বলছেন, সপ্তাহে অন্তত তিনবার ফোন রিস্টার্ট করা ভালো। এতে ফোন দীর্ঘদিন ভালো থাকবে।

 

  • সর্বশেষ