শিরোনাম
◈ চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে মালয়েশিয়াকে নিয়ে সতর্ক কোচ সালাহউদ্দিন ◈ গোপনে আবুধাবিতে নেতানিয়াহু, আরও ঘনিষ্ঠ ইসরায়েল-আমিরাত ◈ বিরাট কোহ‌লি বিশ্বকাপে যে হার এখনো ভুলতে পারেননি  ◈ ইয়াবা পাচারে বদলেছে রুট, বাড়ছে রেল-নৌ ও পাহাড়ি পথের ব্যবহার ◈ বিদেশিবিরোধী উত্তেজনায় আতঙ্কিত দক্ষিণ আফ্রিকার অভিবাসীরা ◈ আর্মব্যান্ড ছাড়াই হামজা নেতা: থমাস ডুলি ◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৬, ১২:১১ দুপুর
আপডেট : ২০ জুলাই, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

গালাতাসারাইকে হা‌রি‌য়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের শেষ আটে ম‍্যানচেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক : নব্বই মি‌নি‌টের ম‌্যা‌চে নিরঙ্কুশ প্রধান‌্য ছি‌লো ম‌্যান‌চেস্টার সি‌টির। এ‌দিন শুরুতে এগিয়ে যাওয়ার পর, প্রথমার্ধে ব‍্যবধানও বাড়িয়ে নেয় ম‍্যানচেস্টার সিটি। 

দ্বিতীয়ার্ধে একটু গা ঝাড়া দেওয়ার চেষ্টা করলেও, আর লড়াইয়ে ফিরতে পারল না গালাতাসারাই। তুরস্কের দলটিকে হারিয়ে চ‍্যাম্পিয়ন্স লিগের সেরা আটে জায়গা করে নিল পেপ গুয়ার্দিওলার দল।

ঘরের মাঠে বুধবার রাতে ২-০ গোলে জিতেছে সিটি। আর্লিং হলান্ড দলকে এগিয়ে নেওয়ার পর ব‍্যবধান বাড়ান হায়ান শেহকি।

৫০ শতাংশের একটু বেশি সময় বল দখলে রেখে গোলের জন‍্য ১০টি শট নেয় সিটি। এর পাঁচটি ছিল লক্ষ‍্যে। অন‍্যদিকে দ্বিতীয়ার্ধে বেশ উন্নতি করা গালাতাসারাই চার শটের চারটিই লক্ষ‍্যে রাখে। --- বি‌ডি‌নিউজ

advertisement

৮ ম‍্যাচে ৫ জয় ও ১ ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে আটে থেকে প্রাথমিক পর্ব শেষ করেছে সিটি। ১০ পয়েন্ট নিয়ে শেষ ষোলোর প্লে-অফে খেলা নিশ্চিত করেছে গালাতাসারাই।

তৃতীয় মিনিটে প্রথম সুযোগ পায় সিটি। রায়ান আইত-নুরির ক্রসে হেড লক্ষ‍্যে রাখতে পারেননি হলান্ড। গোলের জন‍্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তারকা স্ট্রাইকারকে। জেরেমি ডোকুর বাড়ানো বলে বাম পায়ের শটে জাল খুঁজে নেন হলান্ড।

২৯তম মিনিটে ব‍্যবধান দ্বিগুণ করেন শেহকি। এই গোলেও দারুণ অবদান ডোকুর। তার বাড়ানো বল থেকেই ঠিকানা খুঁজে নেন শেহকি।

আট মিনিট পর বড় এক ধাক্কা খায় সিটি। চোট নিয়ে মাঠ ছাড়েন ডোকু। তার জায়গায় আসেন ফিল ফোডেন। ৪৫তম মিনিটে অনেক উপর দিয়ে শট নিয়ে সুযোগ নষ্ট করেন তিনি।

প্রথমার্ধে তেমন একটা লড়াই করতে না পারা গালাতাসারাই বিরতির পর ধার বাড়ায় আক্রমণে। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি তারা।

  • সর্বশেষ