শিরোনাম
◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞ, নিহত ৯৫; নিখোঁজ শত শত পর্যটক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ১০:৩২ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এআই খাতে বিনিয়োগ এখন ‘বুদবুদের মতো’, বড় পতনের সতর্কবার্তা গুগল ডিপমাইন্ড প্রধানের

গুগল ডিপমাইন্ডের প্রধান স্যার ডেমিস হাসাবিস সতর্ক করে বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগের একটি অংশ ক্রমেই ‘বুদ্‌বুদের মতো’ আচরণ করছে এবং বাস্তব বাণিজ্যিক সম্ভাবনা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। কোনো পণ্য বা প্রযুক্তি ছাড়াই নতুন স্টার্টআপে বহু বিলিয়ন ডলারের বিনিয়োগ টেকসই নয় এবং এতে বাজারে সংশোধন আসতে পারে।

তবে হাসাবিসের মতে, গুগলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এই সম্ভাব্য ধাক্কা সামলাতে পারবে, কারণ তাদের শক্তিশালী ব্যবসা ও পণ্যে এআই যুক্ত করে উৎপাদনশীলতা বাড়ানোর সুযোগ রয়েছে। তিনি এআইকে ‘সম্ভবত ইতিহাসের সবচেয়ে রূপান্তরকারী প্রযুক্তি’ বলে উল্লেখ করেন।

হাসাবিস আরও বলেন, চীনের তুলনায় এখনো পশ্চিমা দেশগুলো এআই উন্নয়নে এগিয়ে আছে, যদিও চীন স্বল্পমেয়াদি ব্যবহারিক প্রয়োগে দ্রুত অগ্রগতি করছে। সুইজারল্যান্ডের ডাভোসে আলোচনায় এআইয়ের ঝুঁকি ও ক্ষতির বিষয়টিও উঠে আসে। হাসাবিস জোর দিয়ে বলেন, নিরাপদ ও দায়িত্বশীল এআই উন্নয়ন এবং বিজ্ঞান ও চিকিৎসায় এআইয়ের ইতিবাচক ব্যবহার জনআস্থা তৈরির জন্য জরুরি।

এ ছাড়া হাসাবিস জানান, গুগলের এআই প্রযুক্তি ভবিষ্যতে স্মার্ট গ্লাসের মতো ডিভাইস জনপ্রিয় করতে সহায়ক হতে পারে। তবে তিনি গুগলের শীর্ষ নির্বাহী হওয়ার গুঞ্জন নাকচ করে বলেন, গবেষণা ও বিজ্ঞানের কাছাকাছি থাকাই তাঁর পছন্দ।

  • সর্বশেষ