শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ১১:০২ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে শিশু থেকে বৃদ্ধ ট্যাংরা মাছ খাওয়া উচিত

মিঠা পানির জলাশয়ে যে মাছগুলো পাওয়া যায় তাদের মধ্যে ট্যাংরা অন্যতম। মাছটি খুবই সুস্বাদু, মানব দেহের জন্য উপকারী পুষ্টি উপাদান সমৃদ্ধ এবং কাটা কম বিধায় সবার কাছে প্রিয়।

প্রতিদিনের খাদ্য তালিকায় ট্যাংরা মাছ একটি পরিচিত নাম হলেও এর পুষ্টিগুণ সম্পর্কে অনেকেই সচেতন নন। এ মাছটি স্বাদের পাশাপাশি শরীরের জন্য নানা উপকার বয়ে আনে। চলুন এ মাছ খাওয়ার উপকারিতা সম্পর্কে জেনে নিন।

advertisement

এ মাছ নানা ধরনের উপাদানে ভরপুর। এতে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে। এ ছাড়াও এতে আছে ভালো ফ্যাট। এবার জেনে নেওয়া যাক, এই মাছ খেলে শরীরে কী কী প্রভাব পড়তে পারে, কেন এই মাছ অনেককেই খেতে বলা হয়।

ট্যাংরা মাছ খেলে হার্ট ভালো থাকে। কারণ এটি কোলেস্টরলের মাত্রা নিয়ন্ত্রণ রাখে। মুরগি বা খাসির মাংসে যে ধরনের প্রোটিন থাকে, তার চেয়ে অনেক আলাদা প্রোটিন মাছে থাকে। যে কোলেস্টরলের ভয়ে আপনি ভয় পান, মাছ খেলে সেটা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। এতে যে ফ্যাট থাকে সেটা সহজে শরীরে দ্রবীভূত হয়ে যায়।

advertisement

এ মাছে এমন অনেক উপাদান রয়েছে, যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। প্রতিদিন মাছ খেলে আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের মতো রোগ শরীরে বাসা বাঁধতে পারবে না। ফলে বয়স্করা এ মাছ খেলে বিশেষ সুবিধা পাবেন।

এ মাছের মধ্যে যে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড আছে, যা মস্তিষ্কের বিকাশে অত্যন্ত কার্যকরী। এ উপাদান ব্রেনের কোষ সতেজ রাখে এবং মেধার বিকাশ ঘটায়। তাই শিশুদের এই মাছ খাওয়ালে উপকার পাওয়া যায়।

advertisement

মাছ খেলে শরীরে কোলাজেন বৃদ্ধি পায়। যেহেতু কোলাজেন ত্বক এবং চুল, দুটির জন্যই ভালো, সেহেতু মাছ খেলে এই দুটোই ভালো থাকে। মাছের এই গুণ আছে যে সে সেল মেমব্রেনের মধ্যে তরল ভাব বজায় রাখে। এজন্য শুষ্ক ত্বকে আর্দ্রতা আবার ফিরে আসে এবং চুলও নরম আর উজ্জ্বল হয়।

যাদের চোখের সমস্যা হয়, তাদের চিকিৎসকরা এই মাছ খেতে বলেন। বিশেষ করে মাছের চামড়া বা তেল তাদের পক্ষে খুবই ভালো। এই মাছের পুষ্টি উপাদান চোখ ভালো রাখে, রেটিনা সুস্থ রাখে এবং চোখের শুষ্কতা প্রতিরোধ করে।

এতে আছে ভিটামিন ডি। ভিটামিন ডি হাড় মজবুত রাখে। তাই এই মাছ খেলে হাড়ের সমস্যা অনেকটাই দূর হয়। বিশেষ করে যাদের আর্থ্রাইটিস আছে তাদের পক্ষে এটা খুব ভালো মাছ।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ