শিরোনাম
◈ রাতের আকাশে তারার চেয়েও বেশি স্যাটেলাইট দেখার তথ্য গবেষণায়, বাড়ছে মহাকাশ দূষণের উদ্বেগ! ◈ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে বিভাগ চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর, ‘বেকার তৈরির কারখানা’ হতে দেওয়া যাবে না ◈ তারেক রহমানের বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম, কোনো দেশের নাম উল্লেখ করেননি প্রধানমন্ত্রী: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ উৎপাদন চাহিদার চেয়ে ৪১% বেশি, ১১ মাসে পেঁয়াজ আমদানি বন্ধ রেখে ৪ হাজার ৭৬৪ কোটি টাকা সাশ্রয় ◈ গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ◈ জমি রেজিস্ট্রির নতুন নিয়ম ২০২৭: মৌজা দরের বদলে বাজারমূল্যে নিবন্ধন, অনলাইনে মৌজা-খতিয়ান বের করার উপায় ◈ সেল্টা ভি‌গোর বিরু‌দ্ধে লড়াই ক‌রে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ হারতে হারতে জয়, ইমনের চার ছক্কায় সেমিফাইনালে বাংলাদেশ ◈ মুসলিম জনসংখ্যায় বিশ্বে শীর্ষে থাকবে যে দেশ ◈ খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: ভারতের প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৮ বিকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আই‌সি‌সি থে‌কে জয় শাহকে ‘গদিচ্যুত’ করার সুবর্ণ সুযোগ! বাংলা‌দে‌শের সমর্থনে পাকিস্তানকে বিশ্বকাপ বয়কটের পরামর্শ সা‌বেক‌দের

স্পোর্টস ডেস্ক :টি-২০ বিশ্বকাপে খেলা উচিত নয় পাকিস্তানের। কারণ বর্তমানে বিশ্ব ক্রিকেট যেভাবে চলছে, সেই ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা উচিত। সেই সঙ্গে বাংলাদেশের পাশেও থাকতে হবে। এমনই বিস্ফোরক দাবি করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ। তাঁর কথায়, ভারত-পাকিস্তান ম্যাচ না হলে বিশ্বকাপের অর্ধেকটাই লোকসান হয়। সেকথা মাথায় রেখেই এবারের বিশ্বকাপ বয়কট করা উচিত বলে জানান লতিফ।

মুস্তফিজুর রহমানকে আইপিএল থেকে বহিষ্কারের প্রতিবাদে বাংলাদেশ বোর্ড পাল্টা জানিয়ে দিয়েছিল, তারাও ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না। ইউনুস সরকারের চাপে পড়ে বাংলাদেশ বোর্ড জানায়, তাদের কেন্দ্র বদল করতে হবে। মুস্তাফিজুরকে যখন ভারত নিরাপত্তা দিতে পারছে না, তখন সমগ্র বাংলাদেশ দলকে কী দেবে? বাংলাদেশ সমর্থক, মিডিয়া-তাঁদের নিরাপত্তারও বা কী হবে? বাংলাদেশ বোর্ডের দাবি ছিল, শ্রীলঙ্কায় তাদের বিশ্বকাপের ম্যাচ দেওয়া হোক। কোনও অবস্থাতেই তারা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না।

তবে সেই দাবি উড়িয়ে দিয়ে আইসিসি জানিয়ে দিয়েছে, ভারতেই বিশ্বকাপ খেলতে হবে লিটন দাসদের। নয়তো বিশ্বকাপ থেকে বাংলাদেশ সরে দাঁড়াক। আইসিসির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বাংলাদেশ যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় তাহলে অন্য কোনও দলকে পরিবর্ত হিসাবে বিশ্বকাপে খেলার আমন্ত্রণ জানানো হবে। 

তবে বাংলাদেশও জানিয়ে দিয়েছে, ভারতে তারা কোনওমতে বিশ্বকাপ খেলবে না। বিকল্প ভেন্যু হলে বিশ্বকাপ খেলতে রাজি টাইগার ব্রিগেড।

Advertisement

প্রথম থেকেই এই ইস্যুতে বাংলাদেশের পাশে থেকে পাকিস্তান বোর্ড। সরকারিভাবে সেই অবস্থান আইসিসিকে জানিয়েও দেওয়া হয়েছে। এহেন পরিস্থিতিতে বিস্ফোরক কথা বলেছেন লতিফ। 

তাঁর মতে, “পাকিস্তানের বলা উচিত আমরা বাংলাদেশের সঙ্গে আছি এবং টি-২০ বিশ্বকাপ খেলব না। নিজেদের হয়ে কথা বলতে হবে। যদি ভারত-পাকিস্তান ম্যাচটাই না হয় তাহলে তো বিশ্বকাপের অর্ধেকটাই চলে গেল। সেটা মাথায় রেখেই বয়কট করতে হবে। বর্তমানে বিশ্ব ক্রিকেট যেভাবে চলছে, সেটাকে চ্যালেঞ্জ করার এটাই সুবর্ণ সুযোগ।

 উল্লেখ্য, রশিদের এই মন্তব্যের আগেই গুঞ্জন ছড়িয়েছিল যে পাকিস্তান বিশ্বকাপ বয়কটের পথে হাঁটতে পারে। সেই গুঞ্জনই কি সত্যি হবে এবার?

  • সর্বশেষ