শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৪১ বিকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরোপজুড়ে বিমান পরিষেবায় সাইবার হামলা, বাতিল হচ্ছে ফ্লাইট

সাইবার হামলায় ইউরোপের বেশ কয়েকটি প্রধান বিমানবন্দরের চেক-ইন ও বোর্ডিং সিস্টেম অচল হয়ে পড়েছে। এতে লন্ডনের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস এবং জার্মানির বার্লিন বিমানবন্দরের বেশ কয়েকটি এয়ারলাইন্সের শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। খবর রয়টার্স। 

বোর্ডিং সিস্টেম ও চেক ইন পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানে সাইবার হামলার কারণে ইউরোপের একাধিক বড় বিমানবন্দরের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এর ফলে লন্ডনের হিথ্রো, ব্রাসেলস, বার্লিনসহ বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব ও বাতিলের ঘটনা ঘটছে।

advertisement

বিবৃতিতে আরও বলা হয়, ‘এই ঘটনার ফলে ফ্লাইট সূচিতে বড় ধরনের প্রভাব পড়েছে এবং দুঃখজনকভাবে অনেক ফ্লাইট বিলম্বিত বা বাতিল হতে পারে। সেবা প্রদানকারী প্রতিষ্ঠানটি সমস্যা সমাধানে সক্রিয়ভাবে কাজ করছে।’

হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষও জানিয়েছে, তৃতীয় পক্ষের এক সেবা সরবরাহকারীর ‘প্রযুক্তিগত ত্রুটি’র কারণে ফ্লাইটে বিলম্ব হচ্ছে। যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

advertisement

সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান কলিন্স এয়ারোস্পেস–এর মূল কোম্পানি আরটিএক্স জানিয়েছে, সমস্যা শুধুমাত্র ইলেকট্রনিক চেক-ইন ও ব্যাগেজ ড্রপে, যা আপাতত ম্যানুয়াল প্রক্রিয়ায় চালানো হচ্ছে।

বার্লিন বিমানবন্দরের ওয়েবসাইটে দেওয়া এক সতর্কবার্তায় বলা হয়, ‘ইউরোপজুড়ে কার্যরত একটি সিস্টেম সেবাদাতার প্রযুক্তিগত সমস্যার কারণে চেক ইনে অপেক্ষার সময় দীর্ঘ হচ্ছে। আমরা দ্রুত সমাধানের চেষ্টা করছি।’

advertisement

তবে জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর এই হামলার বাইরে রয়েছে বলে জানিয়েছে তাদের এক মুখপাত্র।

ডেল্টা এয়ারলাইন্স বলেছে, তারা বিকল্প ব্যবস্থা চালু করেছে এবং প্রভাব ন্যূনতম থাকবে। ইজি জেট জানিয়েছে, তাদের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

ফ্রাঙ্কফুর্ট ও জুরিখ বিমানবন্দর এ ঘটনার বাইরে রয়েছে। পোল্যান্ড জানিয়েছে, তাদের বিমানবন্দরও নিরাপদ।

ব্রিটিশ পরিবহনমন্ত্রী হাইডি আলেকজান্ডার বলেছেন, তিনি নিয়মিত ঘটনার খোঁজখবর নিচ্ছেন।

  • সর্বশেষ