শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫, ১১:৫৫ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার প্রত্যেক নাগরিককে দুই হাজার ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের!

শুল্ক রাজস্ব থেকে দেশের নাগরিকদের প্রতিজনকে অন্তত দুই হাজার ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে উচ্চ আয়ের ব্যক্তিরা এ সুবিধার বাইরে থাকবেন।

রোববার (৯ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এই ঘোষণা দেন। তবে, এ পরিকল্পনা বাস্তবায়নে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন।

advertisement

ট্রাম্প লেখেন, ‘উচ্চ আয়ের ব্যক্তিরা বাদে, প্রত্যেককে কমপক্ষে দুই হাজার ডলার লভ্যাংশ প্রদান করা হবে।’

যদিও কীভাবে এই লভ্যাংশ আমেরিকানরা পাবেন সে বিষয়ে পরিষ্কারভাবে কিছু বলেননি তিনি।

advertisement

বিষয়টি নিয়ে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবিসিকে দেওয়া সাক্ষাতে বলেছেন, ‘এই ডিভিডেন্ড বা লভ্যাংশ বিভিন্ন রূপে আসতে পারে।’ তিনি জানান, এটি কর কমানোর মাধ্যমেও দেওয়া হতে পারে, যেমন টিপসে কর বাদ দেওয়া এবং ওভারটাইমে করমুক্ত সুবিধা।

বর্তমানে ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি নিয়ে সুপ্রিম কোর্টে বিতর্ক চলছে এবং সরকারি অচলাবস্থার কারণে খাবার সহায়তা কর্মসূচি ব্যাহত হওয়ায় ৪০ দিন ধরে শাটডাউন পরিস্থিতি চলছে।

advertisement

ট্রাম্প নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেন, ‘শুল্কের বিরোধীরা নির্বোধ। প্রায় শূন্য মুদ্রাস্ফীতি এবং রেকর্ড শেয়ার বাজার মূল্যসহ যুক্তরাষ্ট্র এখন বিশ্বের সবচেয়ে ধনী ও সম্মানিত দেশ।’

তিনি দাবি করেন, শুল্ক থেকে অর্জিত রাজস্বে ট্রিলিয়ন ডলার এসেছে, যা দিয়ে শিগগিরই ৩৭ ট্রিলিয়ন ডলারের জাতীয় ঋণ পরিশোধ শুরু করা যাবে।

  • সর্বশেষ