শিরোনাম
◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম ◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ ◈ ‘অনিচ্ছাকৃতভাবে ঘটেছে’, রামিসা হত্যা মামলায় হাইকোর্টে প্রধান আসামির দাবি ◈ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ৮১ শতাংশই ঝুঁকিতে, লোকসানের ভারে চাপে অর্থনীতি, ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকার দায় ◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫, ১০:২০ রাত
আপডেট : ২০ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুপ্ত রাজনীতির সুপ্ত প্রতিভা বিকাশে অন্তর্বর্তী সরকার সহায়তা করতে পরে না : প্রিন্স

মনিরুল ইসলাম : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন , ঐক্যমত্য কমিশন সংস্কারে ঐক্যমত্যের নামে অনৈক্য সৃষ্টি করে নির্বাচনের পথে জটিলতা করছে । একটি বিতর্কিত রাজনৈতিক গোষ্ঠীর গুপ্ত রাজনীতির সুপ্ত প্রতিভা বিকাশে অন্তর্বর্তী সরকার সহায়তা করতে পরে না ।

তিনি আজ সোমবার  বিকেলে ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও বাজারে নির্বাচনী গণ সংযোগ শেষে পথ সভায় বক্তব্য রাখছিলেন । 

পথ সভায় তিনি বলেন , কোনও রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে  অন্তর্বর্তী সরকার কাজ করতে পরে না । সরকার নিজেদের কর্মকাণ্ডে নিরপেক্ষতা না রাখলে জনগণ ভিন্ন দাবী তুলতে পারে । তিনি বলেন , যারা এককভাবে নির্বাচন করে ২ টি আসনের বেশী আসন পায় নাই , বা একটি আসনও না পেয়ে জামানত খুইয়েছে , তাদের মতামতকে প্রধান্য দিয়ে চার বার সরকার গঠন করা দলের মতামতকে অবজ্ঞা বা উপেক্ষা করে জনবিক্ষোভের মুখে পড়া সরকারের উচিৎ হবে না । তিনি বলেন , পনেরো বছর নির্বাচনে ভোট দিতে না পেরে জনগণ ফ্যসিবাদী আওয়ামী সরকারের পতন ও পালায়নের পর নিরপেক্ষ নির্বাচনের জন্য আশায় বুক বেঁধেছিল । কিন্তু সরকার সংস্কারের নামে অহেতুক সময় ক্ষেপণ করেছে । আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে গেছে । অর্থনীতি লন্ডভন্ড । নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে সরকার ব্যার্থ হয়েছে । কৃষক ধানসহ কৃষিপন্যের দাম না পেয়ে সর্বশান্ত । বিনিয়োগ নাই । ব্যবসা বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে । বেকারত্ব বাড়ছে । একমাত্র পথ জণগনের নির্বাচিত রাজনৈতিক সরকার 
এমন পরিস্থিতি থেকে উত্তরন ঘটাতে পরে  । এজন্যই বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিলো। কিন্তু সকারের চাওয়ার সাথে সমন্বয় করে ফেব্রুয়ারিতে রমজানের আগেই নির্বাচনে বিএনপি রাজি হয়েছে । এখন বিভিন্ন অজুহাতে নির্বাচন পেছালে বিএনপি ঘরে বসে থাকবে না । ফেব্রুয়ারিতে নির্বাচনের লক্ষ্যে যথা সময়ে তফসীল ঘোষিত না হলে পরবর্তী দায় সরকারকেই বহন করতে হবে । তিনি নির্বাচনের জন্য জনগণকে প্রস্তুত হবার আহবান জানিয়ে আশা প্রকাশ করেন , সরকার পরিস্থিতি অনুকূলে রাখতে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে । নিজে থেকে কোনও অবাস্তব বা ঐক্যমত্য হয় নাই এমন সংস্কার চাপিয়ে না দিয়ে জনগণের নির্বাচিত সংসদের ওপর তা ছেড়ে দেয়াই যুক্তিযুক্ত হবে বলে তিনি উল্লেখ করেন । তিনি জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন , বিএনপি জনগণের কাছে দেয়া সব অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে ।
পথ সভার আগে তিনি ঘোষগাঁও বাজারে গণ সংযোগ করেন এবং তারেক রহমানের ৩১ দফা ও জনকল্যাণে বিএনপির ভবিষ্যত কর্মসূচী সম্বলিত প্রচার পত্র জনগণের কাছে বিতরণ করেন । 

এসময় সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন , ধোবাউড়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল , সদস্য সচিব আনিসুর রহমান মনিক , সিনিয়র যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন , যুগ্ম আহবায়ক আবদুল কুদ্দুস , আবদুল মমিন শাহীন , ঘোষগাঁও ইউনিয়ণ বিএনপির আহবায়ক শাহজাহান মেম্বার ,সদস্য সচিব আবদুল মতিন , জেল যুব দলের সহ সভাপতি আবুল কাশেম ডলার,  যুগ্ম সম্পাদক ফরহাদ আল রাজি উপস্থিত ছিলেন । 
এছাড়াও আজ ভোর থেকে সকাল ১০ টা পর্যন্ত তিনি হালুয়াঘাটের ধারা গ্রামে গণসংযোগ ও মতবিনিময় করেন । 
আজ সকালে ধোবাউড়া ও হালুয়াঘাট ট্রাইবাল এসোসিয়েশনের নেতৃবৃন্দ এমরান সালেহ প্রিন্সের সাথে সাক্ষাৎ করে আসন্ন নির্বাচনে তাঁকে সমর্থন জানান ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়