শিরোনাম
◈ সংকটের প্রকৃত কারণ জনগণকে জানাতে এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বারবার প্রতিশ্রুতি, তবু থামছে না সীমান্ত হত্যা : প্রতিমাসে একজন করে মারা যায় গুলিতে ◈ লা লিগায় টানা দ্বিতীয় জয় পে‌লো বার্সেলোনা ◈ দীর্ঘ হচ্ছে এলএনজি সংকট, মহেশখালীর দুই টার্মিনালে কমেছে গ্যাস সরবরাহ ◈ সৌদি আরবও ফিফা সভাপ‌তি ইনফা‌ন্তি‌নো‌কে নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করলো  ◈ তিব্বতে একের পর এক দুর্যোগ : বন্যার পর এবার আঘাত হানল ভূমিকম্প ◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫, ১০:১৮ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শার্শায় ধানের শীষে ভোট চেয়ে মফিকুল হাসান তৃপ্তির গণসংযোগ

আজিজুল হক,বেনাপোল(যশোর): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ (শার্শা) আসন শার্শাতে  বিএনপি মনোনীত প্রার্থী সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি  ভোট চেয়ে গণসংযোগ করেছেন। এসময় তিনি  বিএনপির ৩১ দফা কর্মসূচি প্রচারে লিফলেট বিতরণ করেন।

রোববার (১০ নভেম্বর) বিকালে শার্শার পোর্টথানাধীন পুটখালী, বালুন্ডা ও বারোপোতা বাজারসহ আশপাশের এলাকায় ব্যবসায়ী, কৃষক ও সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চান।

গণসংযোগকালে মফিকুল হাসান তৃপ্তি বলেন, শার্শা সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে মাদক চোরাচালান ও বেকারত্ব একটি বড় সমস্যা। ধানের শীষে ভোট দিয়ে জননেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে করুন। তিনি নির্বাচিত হলে ক্ষুদ্র শিল্প কারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করবো।

তিনি আরও বলেন, সীমান্তবর্তী এ উপজেলাতে “শিক্ষিত যুবকদের জন্য চাকরির সুযোগ তৈরি করা হবে। বেকার নারীদের ঘরে বসে কাজের ব্যবস্থা করা হবে এবং কৃষকদের পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। ইতোমধ্যে পুটখালী ইউনিয়নের ১৫ জনকে পুলিশের চাকরিতে যোগদানে সহায়তা করতে পেরেছি। এছাড়া যুবদল নেতা আব্দুল খালেক হত্যার ন্যায় বিচার আশ্বস্ত করা হয়।

এ সময় তার সঙ্গে ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইমদাদুল হক ইমদাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, উপজেলা বিএনপির তথ্য সম্পাদক আতাউর রহমান আতা, আইন সম্পাদক মশিয়ার রহমান, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আসাদুজ্জামান মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপনসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ