শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫, ০৫:৩৬ বিকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দীর্ঘতম সরকারি অচলাবস্থার অবসান ঘটাতে চুক্তিতে পৌঁছাল মার্কিন সিনেটররা 

যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম সরকারি অচলাবস্থা বা শাটডাউনের অবসান ঘটাতে চুক্তিতে পৌঁছেছেন দেশটির সিনেটররা। রোববারের (৯ নভেম্বর) চুক্তিটি ৪০দিনব্যাপী দীর্ঘ শাটডাউনের অবসান ঘটাতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এই চুক্তি কার্যকর হওয়ার আগে প্রতিনিধি পরিষদের অনুমোদন প্রয়োজন হবে।

এর আগে ডেমোক্র্যাট ও রিপাবলিকান সিনেটররা আলোচনায় বসলেও শনিবার দিনভর বৈঠক শেষে কোনো অগ্রগতি হয়নি। পরে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার রাতে এ নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকান সিনেটরদের মধ্যে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। এরপরই সিদ্ধান্ত হয় ভোটের। এই চুক্তি যুক্তরাষ্ট্রজুড়ে সরকারি সেবাগুলো সম্পূর্ণভাবে পুনরায় চালু হওয়ার পথ খুলে দিতে পারে।

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়, স্বাস্থ্যসেবা ভর্তুকি, খাদ্যসহায়তা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি কর্মী বরখাস্তের সিদ্ধান্ত নিয়ে টানাপোড়েনের পর আইনপ্রণেতারা আগামী জানুয়ারি পর্যন্ত সরকারের তহবিল চালু রাখতে একটি অস্থায়ী চুক্তিতে পৌঁছেছেন। এ বিষয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘দেখে মনে হচ্ছে, সরকারের অচলাবস্থা শিগগিরই শেষ হতে যাচ্ছে।’

চুক্তি অনুযায়ী, বিলটি সংশোধন করে ৩০ জানুয়ারি পর্যন্ত সরকার পরিচালনার জন্য অর্থায়ন এবং তিনটি পূর্ণ বছরের বাজেট অন্তর্ভুক্ত করা হবে। বিলটি সিনেটে ৬০-৪০ ভোটে অগ্রসর হয়। তবে চূড়ান্তভাবে এটি আইনে পরিণত হতে হলে প্রতিনিধি পরিষদের অনুমোদন এবং শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর প্রয়োজন হবে।

বিলটি পাশ হলে ৩০ জানুয়ারি পর্যন্ত কোনো ফেডারেল কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেয়া যাবে না। একই সঙ্গে সামরিক সদস্য, সীমান্ত টহল কর্মী এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলারসহ সব সরকারি কর্মচারীরা তাদের বকেয়া বেতন পাবেন।

 

  • সর্বশেষ