শিরোনাম
◈ সংকটের প্রকৃত কারণ জনগণকে জানাতে এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বারবার প্রতিশ্রুতি, তবু থামছে না সীমান্ত হত্যা : প্রতিমাসে একজন করে মারা যায় গুলিতে ◈ লা লিগায় টানা দ্বিতীয় জয় পে‌লো বার্সেলোনা ◈ দীর্ঘ হচ্ছে এলএনজি সংকট, মহেশখালীর দুই টার্মিনালে কমেছে গ্যাস সরবরাহ ◈ সৌদি আরবও ফিফা সভাপ‌তি ইনফা‌ন্তি‌নো‌কে নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করলো  ◈ তিব্বতে একের পর এক দুর্যোগ : বন্যার পর এবার আঘাত হানল ভূমিকম্প ◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫, ০৭:৪৫ বিকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান: ৩টি ভাটা গুঁড়িয়ে ১২লাখ টাকা জরিমানা

মো:আদনান হোসেন, ধামরাই ঢাকা থেকে: ঢাকার ধামরাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (১০ নভে:) সকালে ভাড়ারিয়া ইউনিয়নে পরিচালিত এ অভিযানে তিনটি ইটভাটাকে ভেঙে কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয় এবং আরও চারটি ইটভাটাকে মোট ১২ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দ ফরহাদ হোসেনের তত্ত্বাবধানে পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল ইসলাম। দণ্ডিত ইটভাটাগুলো হলো—এইচএমবি ব্রিকস, এনএএম ব্রিকস ও ফোর স্টার ব্রিকস (যাদের ভাটা ভেঙে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে) এবং বিবিসি ব্রিকস, ডিবিসি ব্রিকস, নুর ব্রিকস ও স্টাইল ব্রিকস, যাদের ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল ইসলাম বলেন, “অবৈধভাবে পরিচালিত ইটভাটাগুলোর কোনো পরিবেশ ছাড়পত্র বা জেলা প্রশাসনের অনুমোদন ছিল না। এজন্য মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা ও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক মো. ইলিয়াস মাহমুদ, পরিদর্শক নয়ন কুমার রায় এবং নিরাপত্তার দায়িত্বে ছিলেন র‍্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা।

  • সর্বশেষ