শিরোনাম
◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে ◈ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৫৮ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যানফিল্ডে এভারটনকে হারিয়ে লিভারপুলের টানা পাঁচ জয়

লিভারপুল ২: ১ এভারটন  

প্রতিপক্ষ বদলায়, বদলায় ভেন্যু। কিন্তু এবারের প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত যা বদলায়নি তা হলো, লিভারপুলের পারফরম্যান্স। দিন শেষে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে আর্নে স্লটের দলই।

অ্যানফিল্ডে আজ প্রিমিয়ার লিগ নগর প্রতিদ্বন্দ্বী এভারটনের বিপক্ষেও সেই ধারাবাহিকতা ধরে রাখল লিভারপুল, ম্যাচটা জিতল ২-১ গোলে। জয়ী দলের হয়ে একটা করে গোল করেছেন রায়ান গ্রাভেনবার্চ ও উগো একিতিকে। এভারটনের একমাত্র গোলটা ইদ্রিসা গানা গেয়ের।

এই মৌসুমে প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে সবগুলোই জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এবারের লিগে এখন শতভাগ জয়ের রেকর্ডও একমাত্র তাদেরই। ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষেও অল রেডরা।

সূত্র: প্রথম আলো

  • সর্বশেষ