শিরোনাম
◈ প্রাথমিকে সঙ্গীত শিক্ষক নিয়োগের প্রস্তাব অনুমোদন করেনি মন্ত্রিপরিষদ জানালেন শিক্ষামন্ত্রী ◈ হাসপাতাল বন্ধ, তবে বন্ধ হচ্ছে না আদ-দ্বীন মেডিকেল কলেজ, বিকল্প হাসপাতালে প্রশিক্ষণের ব্যবস্থা ◈ ৮ বছর পর বিশ্বকাপে ফিরেই ঝড় তুলল সুইডেন, তিউনিসিয়াকে ৫-১ ব্যবধানে হার ◈ আইন ভেঙে ঢাকার ভালো মাঠ পার্ক অভিজাত সোসাইটিকে দিচ্ছে রাজউক ও সিটি করপোরেশন ◈ ১৩ হাজার আর্জেন্টাইন সমর্থক স্টে‌ডিয়া‌মে প্রবে‌শে নি‌ষিদ্ধ ◈ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারা‌লো আইভরিকোস্ট ◈ সরকার তিন মাসেও কেন হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলো না? ◈ কাউন্টি ক্রিকে‌টে আরও ভয়ংকর বাংলা‌দে‌শের হাসান, রোমাঞ্চকর জয় কেন্টের ◈ যুক্তরাষ্ট্র–ইরান শান্তিচুক্তির ৯ দফা: যা থাকছে সমঝোতায় ◈ ১২ ফেব্রুয়ারি নির্বাচন প্রত্যাখ্যান করলে দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত: জামায়াত আমির

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:২৪ রাত
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রমিকদের বেতন নিশ্চিত করতে নাসা গ্রুপের সম্পত্তি বিক্রির পথে

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের কাছ থেকে সম্পত্তি বিক্রির জন্য খসড়া পাওয়ার অব অ্যাটর্নি স্বাক্ষর করে তাদের সম্পদ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে মর্মে জানিয়েছেন নাসা গ্রুপ কর্তৃপক্ষ। এতে শ্রমিকের চলতি মাসের বেতন ভাতাদি পরিশোধ করা সহজতর হবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা আবদুল মালেক স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

নাসা গ্রুপের চেয়ারম্যান শ্রমিকের বেতন পরিশোধ করার জন্য বিভিন্ন সম্পত্তি বিক্রি সংক্রান্ত খসড়া পাওয়ার অব এটর্নি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করেছেন। সম্পত্তি বিক্রির জন্য খসড়া পাওয়ার অব এটর্নি স্বাক্ষরিত  হয়েছে। গুলশান ৭ নং রোডের প্লট-৬, আশুলিয়ার তৈয়বপুর মৌজায় ৫ বিঘা জমি ও ৭ তলা ভবন (মোট আয়তন ২ লক্ষ ৬ বর্গফুট) , নারায়ণগঞ্জের চর চেঙ্গাকান্দি মৌজায় ১০ বিঘা জমি, প্রায় ৮৬ কোটি টাকার বিভিন্ন শেয়ার এবং রাজউকের প্লট।

নাসা গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, উপর্যুক্ত সম্পত্তি বিক্রির জন্য খসড়া পাওয়ার অব এটর্নি স্বাক্ষরিত হওয়ায় খুব কম সময়ের মধ্যে অন্যান্য প্রক্রিয়াদি সম্পন্ন করে তাদের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে। সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়