শিরোনাম
◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কী হচ্ছে ◈ ২০২৭ সালের হজে নতুন প্যাকেজ, এক চুক্তিতেই থাকা-খাওয়া-যাতায়াত ◈ জিয়ার খুনি মোজাফফরকে যে পরামর্শ দেন শেখ হাসিনা ◈ সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ফার্মার নতুন পর্ষদ অনুমোদন ◈ ইসলামী ক্রেডিট কার্ড: ব্যবহার করা যাবে না অনৈতিক কাজে ◈ ২০২৬ সালেই তৃতীয় বিশ্বযুদ্ধ, ভিনগ্রহীর সঙ্গে যোগাযোগ! বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী ঘিরে চাঞ্চল্য ◈ অপ্রতিমকে হত্যার আগে গোয়েন্দা সিরিজ দেখে ‘নিখুঁত অপরাধের’ ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য ◈ রিজার্ভ সামান্য কমলেও বাড়ছে রেমিট্যান্স ◈ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ, একজনের বদলি ◈ বিসিবির নতুন টুর্নামেন্টের ছয় দলের কোচ কারা হ‌লেন

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৪ রাত
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৬ সালেই তৃতীয় বিশ্বযুদ্ধ, ভিনগ্রহীর সঙ্গে যোগাযোগ! বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী ঘিরে চাঞ্চল্য

২০২৬ সালের বাকি সময় নিয়ে বাবা ভাঙ্গা একের পর এক ভয়ংকর ভবিষ্যদ্বাণী করেছেন বলে দাবি করা হচ্ছে। এর মধ্যে রয়েছে, মানবজাতির সঙ্গে ভিনগ্রহীদের প্রথম যোগাযোগ এবং তৃতীয় বিশ্বযুদ্ধের মতো ঘটনাও। খবর দ্য সানের।

প্রতিবেদনে বলা হয়েছে, অন্ধ বলকান ভবিষ্যৎদ্রষ্টা হিসেবে পরিচিত বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীগুলোতে সামনের মাসগুলোর একটি অন্ধকার চিত্র তুলে ধরা হয়েছে। এর মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতাচ্যুত হওয়ার বিষয়ও রয়েছে।

‘বলকানের নস্ট্রাডামুস’ নামে পরিচিত এই কথিত ভবিষ্যৎদ্রষ্টার ২০২৬ সালের বাকি সময় নিয়ে আরও কিছু চমকপ্রদ ভবিষ্যদ্বাণীর তালিকা প্রকাশ করা হয়েছে।

তার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ২০২৬ সালের নভেম্বরেই ভিনগ্রহীদের সঙ্গে মানবজাতির প্রথম যোগাযোগ ঘটতে পারে।

advertisement

এ সময় একটি বিশাল মহাকাশযান পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে এবং সেটিই ভিনগ্রহীদের সঙ্গে প্রথম যোগাযোগের সূচনা করবে বলে দাবি করা হয়েছে।

এ ছাড়া পৃথিবীতে ইতোমধ্যে গোপনে বসবাস করছে এমন কোনো অজ্ঞাত সভ্যতার সন্ধানও আগামী কয়েক মাসের মধ্যে পাওয়া যেতে পারে বলে তার ভবিষ্যদ্বাণীতে উল্লেখ রয়েছে।

একসময় বাবা ভাঙ্গা প্রিন্সেস ডায়ানার মৃত্যুর ভবিষ্যদ্বাণী করেছিলেন বলেও দাবি করা হয়। এ ছাড়া তিনি একাধিক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কার কথাও বলেছেন বলে জল্পনা রয়েছে।

তবে এসব টর্নেডো, সুনামি কিংবা ভূমিকম্প ঠিক কোথায় প্রথম আঘাত হানবে, সে বিষয়ে তিনি নিশ্চিত ছিলেন না বলে দাবি করা হয়েছে।

তার কথিত ভবিষ্যদ্বাণী অনুযায়ী, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও ভূমিকম্পের ভয়াবহ সংমিশ্রণ আবহাওয়ায় ব্যাপক বিশৃঙ্খলা তৈরি করতে পারে। এর প্রভাবে বিশ্বের প্রায় ১০ শতাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন।

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আরও একটি উদ্বেগজনক ঘটনা ঘটতে পারে বলে তার ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছে। দাবি করা হয়েছে, চলতি বছরের শেষ হওয়ার আগেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে।
বিশ্বের বড় শক্তিগুলোর মধ্যে রাজনৈতিক অস্থিরতা ও ক্রমবর্ধমান উত্তেজনা শেষ পর্যন্ত একটি ব্যাপক যুদ্ধে রূপ নেবে বলেও তার ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছে।রাজনৈতিক সাক্ষাৎকার

এ ছাড়া চীনের তাইওয়ান আক্রমণ এবং রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংঘাতেরও পূর্বাভাস রয়েছে।

বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীগুলোর বিভিন্ন ব্যাখ্যায় বলা হয়েছে, ২০২৬ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানবজীবনকে নতুনভাবে বদলে দিতে শুরু করবে।

তার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ২০২৭ সাল বিশ্বশক্তিগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ মোড়ের বছর হতে পারে। তখন এআই মানুষের দৈনন্দিন জীবনকে স্থায়ীভাবে বদলে দেবে কিনা, সেই সিদ্ধান্তের মুখে পড়বে বিশ্ব।

বাবা ভাঙ্গা ২০২৬ সালে রাশিয়ার নতুন একজন নেতার আবির্ভাবের ভবিষ্যদ্বাণী করেছিলেন বলেও দাবি করা হয়েছে।

এই চমকপ্রদ ভবিষ্যদ্বাণী সামনে আসায় রাশিয়ার বর্তমান নেতৃত্বের পতন হলে ইউক্রেনের ভবিষ্যৎ কী হবে, তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।

 

  • সর্বশেষ