শিরোনাম
◈ বিসিবির নতুন টুর্নামেন্টের ছয় দলের কোচ কারা হ‌লেন ◈ অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারাল ব্রাজিল ◈ কীভাবে গঠিত হবে তত্ত্বাবধায়ক সরকার, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ ◈ ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪২ ◈ হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ছাড়াল ১১০০ ◈ গোয়েন্দা প্রতিবেদনে সাম্প্রতিক ঘটনা ঘিরে চাঞ্চল্যকর তথ্য! ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ দিন, সরকারি চাকরিজীবীদের ৫ দিনের ছুটি, কবে কোন দিন পূজা ◈ ১৩ প্রকল্পে একনেকের অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা ◈ মেট্রোরেলের পরিপূরক হিসেবে ঢাকায় আসছে মনোরেল, শুরু হচ্ছে সমীক্ষা

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৪০ রাত
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিসিবির নতুন টুর্নামেন্টের ছয় দলের কোচ কারা হ‌লেন

স্পোর্টস ডেস্ক : এবছর আয়োজন হবে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তার পরিবর্তে এবার নতুন আঙ্গিকে ঘরোয়া টুর্নামেন্টের আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চারদিনের ক্রিকেট, ওয়ানডে ক্রিকেট এবং টি-২০ - এই তিন ফরম্যাট নিয়ে 'ডমেস্টিক থ্রি' বা 'ডি থ্রি' ট্রফির মাঠের লড়াইয়ের আগে জমে উঠেলো কোচ বাছাইয়ের লড়াই।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে আজ 'ডি থ্রি' ট্রফির দলগুলোর টিম ম্যানেজমেন্ট নির্বাচনের জন্য ড্রাফট আয়োজিত হয়। সেখান থেকেই ছয় দলের প্রধান কোচ ও সহকারী কোচ চূড়ান্ত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। --- ডেইলি ক্রিকেট

ফরচুনের প্রধান কোচ হয়েছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এইস ব্লু স্টারের দায়িত্ব পেয়েছেন সোহেল ইসলাম। সাবেক অধিনায়ক রাজিন সালেহ একমির কোচ, আর সিটিজেন্স ব্যাংকের প্রধান কোচ হয়েছেন মিজানুর রহমান বাবুল।

এছাড়া, জাতীয় দলের বর্তমান পেস বোলিং কোচ তালহা জুবায়ের সেভেন রিংস সিমেন্টের দায়িত্ব পেয়েছেন। ওয়ালটনের প্রধান কোচ হয়েছেন সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক।

advertisement

সহকারী কোচদের তালিকাতেও রয়েছে পরিচিত মুখ। এইস ব্লুস্টারে সালাহউদ্দিন আহমেদ উজ্জ্বল, ওয়ালটনে তুষার ইমরান, সিটিজেন্স ব্যাংকে নাজমুল হোসেন, একমিতে তারেক আজিজ খান, ফরচুনে মোহাম্মদ আশরাফুল এবং সেভেন রিংস সিমেন্টে হান্নান সরকার দায়িত্ব পেয়েছেন।

অন্য সহকারী কোচদের মধ্যে সেভেন রিংস সিমেন্টে হুমায়ুন কবির শাহীন, একমিতে ফয়সাল হোসেন ডিকেন্স, ওয়ালটনে ডলার মাহমুদ, ফরচুনে আব্দুল করিম জুয়েল, সিটিজেন্স ব্যাংকে মোহাম্মদ সেলিম এবং এইস ব্লুস্টারে আশিকুর রহমানকে নেওয়া হয়েছে।

এর আগে ছয় দলের আইকন ক্রিকেটারও নির্ধারণ করা হয়। সেভেন রিংস সিমেন্টের মুশফিকুর রহিম, ওয়ালটনের মেহেদী হাসান মিরাজ, ফরচুনের তাওহীদ হৃদয়, একমির মোসাদ্দেক হোসেন সৈকত, এইস ব্লুস্টারের নুরুল হাসান সোহান এবং সিটিজেন্স ব্যাংকের নাঈম শেখ।

  • সর্বশেষ