শিরোনাম
◈ কীভাবে গঠিত হবে তত্ত্বাবধায়ক সরকার, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ ◈ ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪২ ◈ হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ছাড়াল ১১০০ ◈ গোয়েন্দা প্রতিবেদনে সাম্প্রতিক ঘটনা ঘিরে চাঞ্চল্যকর তথ্য! ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ দিন, সরকারি চাকরিজীবীদের ৫ দিনের ছুটি, কবে কোন দিন পূজা ◈ ১৩ প্রকল্পে একনেকের অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা ◈ মেট্রোরেলের পরিপূরক হিসেবে ঢাকায় আসছে মনোরেল, শুরু হচ্ছে সমীক্ষা ◈ না খে‌লেই এশিয়ান গেমস পুরুষ ক্রিকে‌টের সেমিফাইনালে বাংলাদেশ, লড়াই হ‌বে পা‌কিস্তানের বিরু‌দ্ধে ◈ এবার রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানের অনুমতি না দেওয়ার যে কারণ জানাল পাকিস্তান

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫৫ বিকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদালতে হাজির না হওয়ায় পরীমনির জামিন বাতিলের আবেদন রাষ্ট্রপক্ষের

আদালতে হাজির না হওয়ায় চিত্রনায়িকা পরীমনির জামিন বাতিল করে অভিযোগ গঠনের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। তবে পরীমনির আইনজীবীর সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে মাদক মামলাটির অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১৭ নভেম্বর অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করেন।

এদিন পরীমনির পক্ষে আইনজীবী আদালতে হাজির হয়ে সময়ের আবেদন করেন। আবেদনে তিনি জানান, কিছুদিন আগে পায়ে আঘাত পাওয়ার পর পরীমনি অসুস্থ ছিলেন। হঠাৎ ব্যথা বেড়ে যাওয়ায় তার চলাফেরায় সমস্যা হচ্ছে। এ কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি।

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ মোয়াজ্জম হোসেন সময়ের আবেদনের বিরোধিতা করেন। তিনি আদালতে বলেন, মামলাটি অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে। পরীমনি দীর্ঘদিন ধরে আদালতে ব্যক্তিগতভাবে উপস্থিত না হয়ে সময় নিচ্ছেন, যা গ্রহণযোগ্য নয়। তাই তার জামিন বাতিল করে অভিযোগ গঠনের আদেশ দেয়া উচিত।

তিনি পরীমনির জামিন বাতিলের পাশাপাশি অভিযোগ গঠনের শুনানি করার আবেদন জানান। একই সঙ্গে আইনজীবীর মাধ্যমে তার হাজিরা গ্রহণের আবেদনও নাকচের দাবি করেন।

দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত পরীমনির সময়ের আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১৭ নভেম্বর নতুন দিন ধার্য করা হয়।

 

  • সর্বশেষ