শিরোনাম
◈ কীভাবে গঠিত হবে তত্ত্বাবধায়ক সরকার, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ ◈ ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪২ ◈ হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ছাড়াল ১১০০ ◈ গোয়েন্দা প্রতিবেদনে সাম্প্রতিক ঘটনা ঘিরে চাঞ্চল্যকর তথ্য! ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ দিন, সরকারি চাকরিজীবীদের ৫ দিনের ছুটি, কবে কোন দিন পূজা ◈ ১৩ প্রকল্পে একনেকের অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা ◈ মেট্রোরেলের পরিপূরক হিসেবে ঢাকায় আসছে মনোরেল, শুরু হচ্ছে সমীক্ষা ◈ না খে‌লেই এশিয়ান গেমস পুরুষ ক্রিকে‌টের সেমিফাইনালে বাংলাদেশ, লড়াই হ‌বে পা‌কিস্তানের বিরু‌দ্ধে ◈ এবার রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানের অনুমতি না দেওয়ার যে কারণ জানাল পাকিস্তান

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৩০ বিকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাড়ি ফিরেই গ্রেপ্তার সালথা উপজেলা ছাত্রলীগ নেতা

হারুন-অর-রশীদ, ​ফরিদপুর প্রতিনিধি: দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বাড়িতে ফিরেই পুলিশের জালে ধরা পড়েছেন ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. নাঈমুজ্জামান নাঈম (৩০)।

​মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার মাঝারদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সালথা থানা পুলিশ।

গ্রেপ্তার নাঈমুজ্জামান নাঈম সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের মৃত পলাশ মাতুব্বরের ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, নাঈমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের ভয়ে তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার দুপুরে তিনি গোপনে নিজ বাড়িতে ফেরেন। গোপন সূত্রে এ খবর পেয়ে মাঝারদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

​বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, নাঈমুজ্জামান নাঈমের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। সে দীর্ঘদিন পর ঢাকায় আত্মগোপনে থেকে মঙ্গলবার বাড়িতে এসেছিল। সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মাঝারদিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

​গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

  • সর্বশেষ