শিরোনাম
◈ কীভাবে গঠিত হবে তত্ত্বাবধায়ক সরকার, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ ◈ ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪২ ◈ হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ছাড়াল ১১০০ ◈ গোয়েন্দা প্রতিবেদনে সাম্প্রতিক ঘটনা ঘিরে চাঞ্চল্যকর তথ্য! ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ দিন, সরকারি চাকরিজীবীদের ৫ দিনের ছুটি, কবে কোন দিন পূজা ◈ ১৩ প্রকল্পে একনেকের অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা ◈ মেট্রোরেলের পরিপূরক হিসেবে ঢাকায় আসছে মনোরেল, শুরু হচ্ছে সমীক্ষা ◈ না খে‌লেই এশিয়ান গেমস পুরুষ ক্রিকে‌টের সেমিফাইনালে বাংলাদেশ, লড়াই হ‌বে পা‌কিস্তানের বিরু‌দ্ধে ◈ এবার রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানের অনুমতি না দেওয়ার যে কারণ জানাল পাকিস্তান

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:০০ রাত
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ অমান্য করে জমি দখলের অভিযোগ

হোসাইন মোহাম্মদ দিদার : কুমিল্লার দাউদকান্দিতে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ ও নিম্ন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পৈতৃক বসতভিটা দখলের চেষ্টা, গাছপালা কাটা ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে কাউছার আলম সরকার ও আশ্রাফুল আলম সরকারের বিরুদ্ধে।

দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের চন্দ্রশেখরদী গ্রামে গতকাল সোমবার বিকেলে হামলা করে বাড়িঘর ভাংচুর করে, গাছগাছালি জেটে জোরপূর্বক জায়গা দখলের ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী বৃদ্ধ কৃষক মো. শাহাজালাল অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশী মৃত আবুল কাশেম সরকারের ছেলে কাউছার আলম সরকার ও আশ্রাফুল আলম সরকার তাঁর পৈতৃক বসতবাড়ি দখলের চেষ্টা করছেন। এ ঘটনায় তিনি ২০২৫ সালের ১ ডিসেম্বর কুমিল্লা আদালতে দেওয়ানি নিষেধাজ্ঞা মামলা নং-৬৪৫/২০২৫ দায়ের করেন। মামলাটি চলমান অবস্থায় গত ২১ জুন ২০২৬ আদালত তাঁর ৪৫ শতক বসতভিটার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন বলে জানান তিনি। শাহাজালালের দাবি, এর আগে জমি নিয়ে হাইকোর্টের একটি রায়ের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে লিভ টু আপিল নং-৪৮৮৭/২০২৫ দায়ের করেন এবং সেখানে স্থগিতাদেশ পান। তবে প্রতিপক্ষ আদালতের আদেশ অমান্য করে বহিরাগত লোকজন নিয়ে তাঁর বাড়িতে হামলা, গাছপালা কাটা ও ঘরবাড়ি ভাঙচুর করছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর আরও অভিযোগ, কাটা গাছ ঘরের ওপর ফেলে ঘর ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং পরিবারের সদস্যদের মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এ ছাড়া প্রতিপক্ষ তাঁর বিরুদ্ধে রাস্তার দাবিতে ১৪৭ ধারায় পিআর নং-৫০১/২০২৫ মামলা দায়ের করলেও তদন্তে তাঁর বসতবাড়ির ওপর কোনো রাস্তা নেই এবং তিনি ব্যক্তিমালিকানাধীন জায়গায় ভোগদখলে রয়েছেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বলে দাবি শাহাজালালের। আদালতের আদেশ অমান্যের অভিযোগে ভুক্তভোগী পুলিশ প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানান।

সরেজমিনে বৃদ্ধ শাহাজালালের বাড়িতে গিয়ে গাছপালা কাটা ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার চিত্র দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অভিযোগের বিষয়ে কাউছার আলম সরকার ও আশ্রাফুল আলম সরকারের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট আদালতের আদেশ ও মামলার নথিপত্র যাচাই করে পরবর্তী আইনগত অবস্থান নিশ্চিত হওয়া যাবে।

  • সর্বশেষ