শিরোনাম
◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর অবসর পর্তুগালকে কোটি কোটি টাকার ক্ষতির মুখে ফেলে দেবে, কেন এমন দাবি বিপণন বিশেষজ্ঞদের? ◈ মধ্যরাতে ফের ন‌রেন্দ্র মোদির ভিডিওবার্তা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ইস্যুতে সরকারের অবস্থান চূড়ান্ত?  ◈ সোশ্যাল মিডিয়ায় পোস্ট নয়, বিদায় হবে স্মরণীয়, কবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন মেসি? ◈ সাহাবু‌দ্দিনসহ  কোন কোন রাষ্ট্রপতি তাদের মেয়াদ পূর্ণ করতে পারেননি ◈ অ‌ধিনায়ক শান্ত বললেন, বাংলাদেশ সিরিজ হালকা ভাবে নিচ্ছে না অস্ট্রেলিয়া ◈ ২০২৭ থেকেই শিক্ষায় বড় পরিবর্তন, কী থাকছে নতুন পরিকল্পনায়? ◈ পাকিস্তানে আবারও আত্মঘাতী হামলা, সেনা চেকপোস্টে নিহত ২৭ ◈ ইরান যুদ্ধে চীন-রাশিয়া জড়ালে তাদের জন্য ‘খুব খারাপ’ হবে: ট্রাম্প ◈ ট্রাম্পের নতুন শুল্কনীতি: বাংলাদেশের তৈরি পোশাক খাতে ধাক্কা নাকি সুযোগ? ◈ ভারত-চীন ইস্যুতে নিজের নিয়ম ভাঙছেন নেপালের প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৩ রাত
আপডেট : ২৩ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমনও‌য়েলথ বিচ হ‌্যান্ডব‌লে স্বাগতিক মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : মালদ্বীপের কুলহুদহুফফুসি শহরে চলছে ছয় জাতির কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। আজ স্বাগতিক মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশ।

 খেলার শুরুতে বাংলাদেশ ২০-১৪ পয়েন্টে ১ম সেটে হেরে যায়। ২য় সেটের শুরুতেই আক্রমণাত্মক ভাবে খেলতে থাকে বাংলাদেশ এবং ২০-১৬ পয়েন্টে ২য় সেটে জয় লাভ করে খেলায় ফিরে বাংলাদেশ। পরবর্তীতে ১-১ সেটে খেলা ড্র হলে পেনাল্টি শুট আউটে ৭-৬ পয়েন্টে সেট জিতে ২-১ ব্যবধানে মালদ্বীপকে হারায় লাল সবু‌জের দেশ। এতে করে ১ ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশ। আজকে বাংলাদেশ সময় রাতেই শিরোপার দাবিদার প্রতিযোগিতার ফেভারিট পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ খেলায় মাঠে নামবে বাংলাদেশ।  

এর আগে বাংলাদেশ শুক্রবার রাতে শ্রীলংকার বিপক্ষে ২৬-১০ ও ২৪-১৪ পয়েন্টে সরাসরি ২-০ সেটের ব্যবধানে পরাজিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়