শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪১ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সর্পদংশনে কুড়িগ্রামে এক স্কুল ছাত্রীর মৃত্যু 

কুড়িগ্রাম প্রতিনিধিঃ জেলার ফুলবাড়ী উপজেলায় এক বিষাক্ত সাপের কামড়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ২০ সেপ্টেম্বর'২৫ শনিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার রাতে বাড়িতে তাকে ছোবল মারে একটি বিষাক্ত সাপ।

নিহত শিক্ষার্থী লিমা আক্তার কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নগরাজপুর উ”চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও ওই এলাকার আব্দুল লতিফের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে নিহত শিক্ষার্থী লিমা আক্তার ঘোয়াল ঘরে কয়েল জ্বালানোর জন্য তার বাবাকে গ্যাসলাইট দিতে যায়। এ সময় একটি বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থী লিমা আক্তার আহত হয়। পরে রাত সাড়ে ৩ টায় আহত শিক্ষার্থীকে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক ভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়ার পথে শনিবার সকালে সে মারা যায়।

এ ব্যাপারে ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণের জন্য ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

  • সর্বশেষ