শিরোনাম
◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও) ◈ পদত্যাগের গুঞ্জন নিয়ে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অডিও বার্তা

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:১১ দুপুর
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারো বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম 

স্পোর্টস ডেস্ক: গত বছর এশিয়া কাপের আগে টাইগারদের টেকনিক্যাল কনসালটেন্টের দায়িত্ব নিয়ে নজর কেঁড়েছিলেন সাবেক ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরাম। এরপর থেকে বাংলাদেশ দলের অলিখিত কোচের দায়িত্বে ছিলেন শ্রীরাম। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির কারণে সে যাত্রাটা মধুর হয়নি শ্রীরামের।

আরেকটি বিশ্বকাপের আগে টাইগারদের সঙ্গে ফের গাঁটছড়া বাঁধছেন তিনি। ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন শ্রীধরন শ্রীরাম।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস দেশের একটি একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশ্বকাপের জন্য আমরা তাকে নিচ্ছি। তিনি টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে কাজ করবেন।

এশিয়া কাপের ট্রায়াল শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চুক্তিভিত্তিক টেকনিক্যাল কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল শ্রীরামকে। ভারতীয় এই কোচ আসার পর তৎকালীন কোচ রাসেল ডমিঙ্গোর কাজের পরিধি কমে যায়। তিনি প্রধান কোচ হয়েও টি-টোয়েন্টি দলের দায়িত্ব হারান। তাকে দেখভাল করতে হয় টেস্ট আর ওয়ানডে। সূত্র: ঢাকা পোস্ট

কোচ পরিবর্তনের গুঞ্জনের মধ্যেই স্বেচ্ছায় চাকরি থেকে সরে দাঁড়ান প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তারপর থেকেই গুঞ্জন ছিল জাতীয় দলের প্রধান কোচ হচ্ছেন হাথুরুসিংহে। মাঝে আবার চাউর হয় মার্চে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের আগে প্রধান কোচ নিয়োগ দেওয়া না গেলে শ্রীরাম বাংলাদেশ দলের তিন ফরম্যাটের কোচের দায়িত্ব সামলাবেন। 

এমন গুঞ্জনের মধ্যেই দ্বিতীয় দফায় জাতীয় দলের প্রধান কোচ হয়ে ফিরেছেন হাথুরুসিংহে। বাংলাদেশ অধ্যায়ে ইতি টানেন শ্রীরামও। এবার দ্বিতীয় দফায় তিনিও আবার টাইগার ক্রিকেটে ফিরছেন। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/একে

  • সর্বশেষ