শিরোনাম
◈ বিশ্বজুড়ে ছড়াচ্ছে করোনার নতুন ধরন পিজে.২.১ নিয়ে উদ্বেগ, কতটা বিপজ্জনক এই ভাইরাস? ◈ আশুলিয়ায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ২০ কারখানা ছুটি ঘোষণা, আহত ২ ◈ আপিলের সময় শেষ, দেশে ফিরলে শেখ হাসিনার ফাঁসি কার্যকর ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর ◈ শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, তাঁর বক্তব্য এআই নাকি বাস্তব—জানি না: নুরুল হক নুর ◈ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে প্রত্যর্পণ চুক্তির আওতায় উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ ◈ ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ ইন্দিরা গান্ধীর রাগের ভয়ে অস্থির থাক‌তেন সনিয়া, রাজীব বলতেন, ‘মা ঠিক হয়ে যাবেন’ ◈ বাংলাদেশ ব্যাংকে কারিগরি ত্রুটি, সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন ◈ হাসিনার ফেরার প্রস্তুতি নিয়ে কলকাতায় আ'লীগ নেতাদের দ্বিমত ◈ প্রথমবার ফ্রান্স জাতীয় দলে খেল‌বেন কুম্বেদি

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:০০ দুপুর
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী সাফ ফুটবলের ফাইনালে বৃহস্পতিবার বাংলাদেশ-নেপাল মুখোমুখি

প্রতিকী

নিজস্ব প্রতিবেদক: আসর শুরুর আগে দৃঢ়তার সঙ্গে ভারতীয় দলের কোচ বলেছিলেন, বাংলাদেশের বিরুদ্ধে তারা সাফের ফাইনালে খেলবে। স্বাগতিকরা ফাইনালে গেলেও তারা (ভারত) ছিটকে গেছেন টুর্নামেন্ট থেকে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের কাছে হেরে অনাকাঙ্খিত বিদায় নিতে হয়েছে শক্তিশালী ভারতকে। ফলে নারী (অনূর্ধ্ব-২০) সাফ চ্যাম্পিয়নশীপ ফুটবলের ফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। 

গত সেপ্টেম্বরে নেপাল থেকে সিনিয়র সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি জিতে দেশে ফিরেছিলেন সাবিনা-কৃষ্ণারা। এবার ঘরের মাঠে যুব সাফ জেতার সুযোগ শামসুন্নাহার-রূপনাদের সামনে। সিনিয়র সাফের মতো যুব সাফের ফাইনালেও প্রতিপক্ষ নেপাল। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে। 

নারীদের সাফের টুর্নামেন্টে গত ৬ মাসে এ নিয়ে তৃতীয়বার শিরোপার লড়াই বাংলাদেশ ও নেপালের। জাতীয় দলের লড়াইয়ে বাংলাদেশ জিতলেও গত ডিসেম্বরে ঘরের মাঠে পারেনি অনূর্ধ্ব-১৫ দল।

তবে অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত খেলা শামসুন্নাহার-আকলিমারা চ্যাম্পিয়ন হতে পারবেন বলেই সবার বিশ্বাস। লিগ পর্যায়ের তিনটি ম্যাচই দারুণ খেলেছে স্বাগতিক মেয়েরা।

তিন ম্যাচের দুটি জিতে এবং একটি ড্র করে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষ দল হিসেবেই ফাইনাল খেলছে বাংলাদেশ। অন্যদিকে নেপাল তিন ম্যাচের দুটি জিতে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে।

ফাইনাল নিয়ে বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন, নেপালও শক্তিশালী দল। তারা ভারতকে হারিয়েছে। আমরাও শক্তিশালী। ভালো একটা ফাইনাল হবে। সুযোগ আসবে দুই দলের সামনেই। যারা সুযোগ কাজে লাগাতে পারবে, তারাই হাসবে শেষ হাসি। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এনএইচ

  • সর্বশেষ