শিরোনাম
◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার ◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন!

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৪:২৪ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৪:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়ানডে র‌্যাংকিংয়ের চূড়ায় ভারতীয় পেসার সিরাজ

স্পোর্টস ডেস্ক: ২০১৯ সালের জানুয়ারিতে ভারতীয় ওয়ানডে দলে ডাক পেয়েছিলেন সিরাজ। এক ম্যাচ খেলার পরই ছিটকে পড়েন তিনি। এরপর টানা তিন বছর দেখা মেলেনি তার। অবশেষে দলে ফিরলেন গত বছর ফেব্রুয়ারিতে। এরপর টানা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছেন তিনি। প্রায় এক বছরে ২০টি ম্যাচ খেলেছেন সিরাজ এবং উইকেট নিয়েছেন ৩৭টি। গেল বছর নিয়মিত ধারাবাহিক পারফরম্যান্স করে যাওয়ার কারণে এই উচ্চতায় উঠে এলেন সিরাজ। ওয়ানডে ক্রিকেটে আইসিসি র‌্যাংকিংয়ে বোলারদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন ভারতীয় এই পেসার। জাগোনিউজ

মঙ্গলবার (২৪জানুয়ারি) আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা করে নিয়েছিলেন মোহাম্মদ সিরাজ। বুধবার (২৫জানুয়ারি) এসে তার আনন্দে দ্বিগুণ মাত্রা যোগ করলো আইসিসি র‌্যাংকিংয়ে শীর্ষে ওঠার খবর।

শ্রীলঙ্কার বিপক্ষে ৯ উইকেট নিয়েছিলেন সিরাজ। নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ উইকেট নিয়েছিলেন সিরিজের প্রথম ম্যাচেই। এর ফলেই ৭২৯ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠলেন তিনি। জস হ্যাজলউডের রেটিং পয়েন্ট ৭২৭ এবং ট্রেন্ট বোল্টের রেটিং পয়েন্ট ৭০৮।

আফগান তারকা রশিদ খান রয়েছেন পাঁচে। অ্যাডাম জাম্পার অবস্থান ছয়ে। বাংলাদেশের সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানও আছেন সেরা দশে। সাকিবের অবস্থান সপ্তম, আর ফিজের নবম। পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির রয়েছেন অষ্টম স্থানে।

ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন পাকিস্তনের অধিনায়ক বাবর আজম। তার রেটিং পয়েন্ট ৮৮৭। ৭৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার রাশি ফন ডার ডুসেন । ৭৫৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে কুইন্টন ডি কক।

অলরাউন্ডারদের তালিকায় যথারীতি ৩৮৯ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে সাকিব আল হাসান। দ্বিতীয় স্থানে থাকা মোহাম্মদ নবির রেটিং পয়েন্ট ৩১০। তিন নম্বরে রয়েছেন মেহেদী হাসান মিরাজ, তার অর্জন ২৮৪ রেটিং পয়েন্ট। রিপোর্ট: রিয়াদ হাসান

আরএইচ/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়