শিরোনাম
◈ বস্ত্রখাতের উন্নয়নে সরকারের পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর ◈ ইরানে মার্কিন হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন বার্নহ্যাম ◈ যেসব জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের আভাস হওয়ার আশঙ্কা ◈ ডোনাল্ড ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ‌ফিফা সভাপ‌তি জিয়া‌ন্নি ইনফান্তিনো, হ‌তে যা‌চ্ছেন জাতিসংঘের মহাসচিব ◈ ‘লাইফ সাপোর্টে’ মানবাধিকার কমিশন ◈ যুক্তরাস্ট্র পারমাণু স্থাপনায় হামলা চালা‌লে তা যুদ্ধের বিস্তার হিসেবে বিবেচিত হবে: ইরান ◈ জামায়াত থেকে বহিষ্কার হলে কি এমপি পদ হারাবেন নজরুল?—আইন ও সংবিধান কী বলছে ◈ স্পেনের ফুটবলারদের সঙ্গে মারপিট, ছেলের পক্ষে সাফাই গাইলেন পারেদেসের মা ◈ কনটেইনারের ভেতরেই নষ্ট হচ্ছে কয়েক হাজার কোটি টাকার পণ্য ◈ দেশের ১৭ জেলায় ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২২, ০২:৫৮ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২২, ০৫:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চোট পেয়ে হাসপাতালে রোহিত শর্মা  

রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ইনিংসের দ্বিতীয় ওভারে এনামুল হক বিজয়ের ক্যাচ ধরতে গিয়ে হাতে চোট পান রোহিত শর্মা। সঙ্গে সঙ্গেই মাঠ ছাড়েন ভারতীয় অধিনায়ক। হাতের এক্সরের জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। রোহিতের পরিবর্তে ফিল্ডিং করছেন রজত পতিদার। জানা গেছে, রোহিতকে নেওয়া হয়েছে এভারকেয়ার হাসপাতালে। ক্রিকইনফো, ঢাকা পোস্ট

ক্রিকইনফো জানাচ্ছে, মাঠ ছেড়ে হাসপাতালে যান রোহিত শর্মা। এক টুইট বার্তায় তারা লিখেছে, রোহিত শর্মাকে তার বাম হাতের এক্স-রে করার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ক্রিজে এই মুহুর্তে ব্যাট করছেন সাকিব আল হাসান (৫) এবং মুশফিকুর রহিম(৫)। এর আগে দুই চারের সাহায্যে ১১ বলে ৯ রান করে মোহাম্মদ সিরাজের বলে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়ে বিদায় নেন ওপেনার এনামুল হক বিজয়। এরপর ব্যক্তিগত ৭ রান করে ফিরেছেন অধিনায়ক লিটন দাস।

ক্রিজে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। ২১ রান করে উমরান মালিকের গতির ঝড়ে পরাস্ত হয়ে ফিরে যান এই বাঁহাতি ব্যাটার। ১৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫৭ রান ৩ উইকেট হারিয়ে। রিপোর্ট: ঝুমুরী বিশ্বাস

জেবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়