শিরোনাম
◈ ৯ মিনিটের ঝড়ে বার্সেলোনার বড় জয় ◈ আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় আছেন ১২ বাংলাদেশি ক্রিকেটার! ◈ পাসপোর্টের শক্তিতে বিশ্বে ১৯২তম বাংলাদেশ ◈ উত্তরের প্রাণ তিস্তাসহ ১৩ নদী এখন মরা খাল ◈ বাংলাদেশের রপ্তানি পণ্যে নতুন করে ১৮ শতাংশ শুল্ক বসানোর প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র ◈ চীনের সঙ্গে পাল্লা দিতে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের আগেই মার্কিন নৌবাহিনীতে আসছে অত্যাধুনিক কমব্যাট ড্রোন ◈ শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে ভারতের নতুন বার্তা, প্রত্যর্পণ থেকে আলাদা বিষয় বলল দিল্লি ◈ প্যারালাইজড হওয়ার শঙ্কা, সিএমএইচে চিকিৎসা চেয়ে পলকের আবেদন ◈ তৃতীয় সংসারেও বিচ্ছেদের ঘোষণা ন্যান্সির ◈ কোথায় যাবেন নতুন এনআইডি পেতে, লাগবে যেসব কাগজ

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৬, ১০:১৯ দুপুর
আপডেট : ২৬ নভেম্বর, ২০২৬, ১০:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএল নিলামে বাবা-ছেলে, বাবার ভিত্তিমূল্য ১ কোটি, ছেলের ৭৫ লাখ

স্পোর্টস ডেস্ক : আইপিএলের নিলামে এবার দেখা যেতে পারে বিরল এক দৃশ্য। একই নিলামে নাম উঠতে পারে বাবা ও ছেলের। ২০২৭ সালের মিনি নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মহম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইসাখিল। দুজনই চূড়ান্ত তালিকায় জায়গা পেলে আইপিএলের নিলামের ইতিহাসে তৈরি হবে নতুন এক নজির।

বাবা-ছেলের ভিত্তিমূল্য অবশ্য এক নয়। ৪১ বছর বয়সি মহম্মদ নবি নিজের ভিত্তিমূল্য নির্ধারণ করেছেন ১ কোটি টাকা। অন্যদিকে, তাঁর ছেলে হাসান ইসাখিলের ভিত্তিমূল্য ৭৫ লাখ টাকা। আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় বসবে আইপিএল ২০২৭-এর মিনি নিলামের আসর। -- আজকাল

২০১৭ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে অভিষেক নবির। পরে খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়েও। এখন পর্যন্ত আইপিএলে ২৪ ম্যাচ খেলে ২১৫ রান করেছেন এই আফগান অলরাউন্ডার। বল হাতে শিকার করেছেন ১৫ উইকেট। অভিজ্ঞতা ও স্পিন বোলিংয়ের কারণে নিলামে তাঁকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ তৈরি হতে পারে।

অন্যদিকে, আইপিএলে খেলার অপেক্ষায় রয়েছেন নবির ছেলে হাসান। গত সেপ্টেম্বর আফগানিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে তাঁর। এবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে জায়গা করে নেওয়ার লক্ষ্য এই তরুণ ক্রিকেটারের।

এবারের নিলামের জন্য মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। তাঁদের মধ্যে ভারতীয় ৯৩৯ জন, বিদেশি ২৮১ জন। তবে ১০টি ফ্র্যাঞ্চাইজির সব মিলিয়ে খেলোয়াড় নেওয়ার সুযোগ রয়েছে মাত্র ৬৬টি। এর মধ্যে বিদেশি ক্রিকেটারদের জন্য বরাদ্দ ২৫টি জায়গা।

নিলামের আগে দলগুলো ধরে রেখেছে মোট ১৮৪ জন ক্রিকেটারকে। ফলে নিবন্ধিত ক্রিকেটারদের মধ্য থেকে বাছাই করে তৈরি করা হবে চূড়ান্ত নিলাম তালিকা। সেই তালিকায় শেষ পর্যন্ত মহম্মদ নবি ও তাঁর ছেলে হাসান জায়গা পান কি না, সেটিই এখন দেখার। দুজনের নাম থাকলে আইপিএলের নিলামে প্রথমবার একই মঞ্চে দেখা যাবে বাবা ও ছেলেকে।

  • সর্বশেষ