স্পোর্টস ডেস্ক: বেশ কয়েকটি চমক দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যের এই স্কোয়াডের তালিকা সামনে আনে বিসিবি। তবে, সবার আগ্রহের কেন্দ্রবিদন্দুতে থাকা নাহিদ রানাকে রাখা হয়নি দলে।
প্রায় তিন বছর পর জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে জায়গা পেয়েছেন ইয়াসির আলী রাব্বি। সবশেষ ২০২৩ সালের মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নেমেছিলেন এই ব্যাটার। এশিয়া কাপ রাইজিং স্টারসের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করা ইয়াসিরের প্রতি আস্থা রাখছে বোর্ড।
এদিকে, গতবছর আফগানিস্তানের বিপক্ষে অডিআই খেলার পর এক বছরেরও বেশি সময় পর ওয়ানডে দলে ফিরছেন জাকের আলী অনিক। এস্কই সিরিজে সবশেষ ওয়ানডে খেলার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিরছেন নাঈম শেখও। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের পর জিম্বাবুয়ে ও ত্রিদেশীয় সিরিজে সুযোগ না পেলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুযোগ পেয়েছেন তানভীর ইসলাম।
আগামী ২৮ নভেম্বর টেস্ট সিরিজ শেষ হওয়ার পর ১ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামবে টাইগাররা। এরপর ৪ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচের পর ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের শেষ টেস্ট। এরপর১০ ডিসেম্বর থেকে শুরু হবে টি- টোয়েন্টি সিরিজ।
ওয়ানডে সিরিজের সময়সূচি:
১ম ম্যাচ- ১ ডিসেম্বর, বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টা
২য় ম্যাচ- ৪ ডিসেম্বর, বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টা
৩য় ম্যাচ- ৭ ডিসেম্বর, বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টা