শিরোনাম
◈ ইংল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে পেস আক্রমণে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া ◈ লিসান্দ্রোসহ লেফট ফুটেড ৩ ডিফেন্ডার আস‌ছে ‌টিম বার্সেলোনায় ◈ ঢাকা-সিলেট যাতায়াতে লাগবে মাত্র তিন ঘণ্টা, হচ্ছে ছয় লেনের এক্সপ্রেসওয়ে ◈ কয়েক দশকের সাফল্যের পর অর্থনৈতিক সংকটে বাংলাদেশ: দ্য ইকোনমিস্ট ◈ গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইজিপির, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন ◈ সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলে বরাদ্দ বাতিল, ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ ◈ গোপালগঞ্জে সহিংসতা ছড়িয়ে পড়ার শঙ্কা, আন্তজেলা প্রবেশপথে চেকপোস্ট স্থাপন ও নিরাপত্তা জোরদারে গোয়েন্দা প্রতিবেদনে সুপারিশ ◈ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী-পুলিশসহ বিভিন্ন বাহিনীর সহযোগিতা চাইল কর্তৃপক্ষ ◈ হংকং‌য়ের বিরু‌দ্ধে জয় দি‌য়ে এশিয়া কাপ রাইজিং স্টারসে শুরু বাংলাদেশের ◈ বাবর আজম‌কে নিয়ে বারবার প্রশ্ন করায় মেজাজ হারালেন পাকিস্তান কোচ মাইক হেসন 

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৬, ০৯:৪৭ সকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সবাই এখন টাকার কথা ভাবে, যে কার‌ণে ১০০ মাইল গতির বোলার তৈরি হয় না: শো‌য়েব আখতার

স্পোর্টস ডেস্ক : ফাস্ট বোলারদের গতি একসময় ব্যাটসম্যানদের রাতের ঘুম কেড়ে নিতো।  তাদের আগুনঝরা ডেলিভারিতে কাঁপত বিশ্বের বাঘা বাঘা ব্যাটার। কিন্তু আধুনিক ক্রিকেটে সেই ভয়ংকর গতির বোলার আর তেমন দেখছেন না শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক এই গতিদানবের মতে, এখনকার ক্রিকেটাররা ঝুঁকির চেয়ে অর্থ ও স্বাচ্ছন্দ্যকেই বেশি গুরুত্ব দেন।

ক্রিকেটভিত্তিক প্ল্যাটফর্ম উইজডেনের পডকাস্ট ‘দ্য স্কুপ এক্সটেন্ডেড’-এ দেওয়া সাক্ষাৎকারে বর্তমান সময়ের পেসারদের নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেছেন শোয়েব। তাঁর মতে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও টি-টোয়েন্টির জনপ্রিয়তা বাড়লেও টেস্ট ক্রিকেটের মতো শরীর নিংড়ে দেওয়ার মানসিকতা কমে গেছে।

শোয়েব বলেন, এখনকার খেলোয়াড়রা অনেক বেশি বুদ্ধিমান। তারা ফ্র্যাঞ্চাইজি লিগ বা টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে বেশি পছন্দ করে, যেখানে টেস্ট ক্রিকেটের মতো শরীর ভেঙে যাওয়ার ঝুঁকি নিতে হয় না।

নিজের সময়ের সঙ্গে বর্তমান প্রজন্মের পেসারদের মধ্যের পার্থক্যও বুঝিয়েছেন শোয়েব আখতার। তিনি বলেন, এখনকার দিনে তো কেউ পাগল বা উন্মাদ হতে চায় না। আমরা তো প্রতিদিন নিজেদের শরীর ভেঙে খেলায় নামতাম।

আধুনিক ক্রিকেটে অর্থ ও আরামের প্রাধান্যই পেসারদের গতি কমে যাওয়ার অন্যতম কারণ মনে করেন ঘণ্টায় ১০০ মাইল গতিতে বল করা এই কিংবদন্তি।

তাঁর ভাষায়, এখন তো সবাই টাকা আর আরামের কথা ভাবে। তাই ১০০ মাইল গতির সেই ভয় জাগানো বোলার এখন আর তৈরি হয় না।

  • সর্বশেষ