শিরোনাম
◈ রোনালদোকে ছাড়া প্রথম ম্যাচেই ৪-১ গোলে বিধ্বস্ত পর্তুগাল ◈ বিএনপির হুঁশিয়ারির পর তাহেরীকে বাদ দিয়ে সুন্নি মহাসম্মেলন আয়োজনের সিদ্ধান্ত প্রশাসনের ◈ শেখ হাসিনাকে দেশে ফেরানোর সুযোগ কতটা, বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তিতে যা বলা আছে ◈ হলান্ডের পেনাল্টিতে ওয়েলসকে হারিয়ে জয়ে ফিরল নরওয়ে ◈ দিনের টেস্টেও গোলাপি বল চালুর প্রস্তাব পাকিস্তানের, সমর্থন হেসন-বাবরের ◈ ‘ডিসেম্বরে জনগণ মৌমাছির মতো নামবে মাঠে’, শেখ হাসিনার ফেরার বার্তা দিয়ে এসপির এসএমএস: রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ◈ প্রথম টেস্ট দুপু‌রে শুরু, বাংলাদেশের পেস বিভাগ নিয়ে সতর্ক দক্ষিণ আফ্রিকা ◈ চীনে তিন পরাশক্তির নেতার মুখোমুখি বৈঠক! ◈ পাহাড়ে জিম্মি, সাগরপথে পাচার : টেকনাফে ভয়ংকর মানবপাচারের ফাঁদ ◈ ভুটানকে ৪ গোলের ব্যবধানে হারিয়ে দাপুটে জয় বাংলাদেশের

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৬, ১০:৩৯ দুপুর
আপডেট : ১৫ নভেম্বর, ২০২৬, ১০:৩৯ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আইপিএলে কেকেআরের ২০ শতাংশ শেয়ার বিক্রি করছে মেহতা গ্রুপ, মালিকানায় আসছে মার্কিন সংস্থা অ্যারেস

স্পোর্টস ডেস্ক: আইপিএলে দলগুলোর মালিকানা বদলের আলোচনায় এবার কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ও রাজস্থান রয়্যালসের পর এবার নাইটদের মালিকানায়ও আসতে পারে পরিবর্তন। মার্কিন বিনিয়োগকারী সংস্থা অ্যারেস ম্যানেজমেন্ট কেকেআরের ২০ শতাংশ শেয়ার কিনতে পারে। এ নিয়ে দুই পক্ষের আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ভারতের একটি সংবাদমাধ্যম।

বর্তমানে কেকেআরের ৫৫ শতাংশ মালিকানা শাহরুখ খানের প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের হাতে। বাকি ৪৫ শতাংশের মালিক জুহি চাওলা ও জয় মেহতার মেহতা গ্রুপ। সংবাদমাধ্যমটির দাবি, মেহতা গ্রুপ নিজেদের শেয়ারের ২০ শতাংশ বিক্রি করতে চায়। সেই অংশই কিনতে আগ্রহী অ্যারেস।

মূলত ফ্র্যাঞ্চাইজিটির বাজারমূল্য বেড়ে যাওয়ায় বিনিয়োগের অর্থ তুলে নিতে চায় মেহতা গ্রুপ। শেয়ার বিক্রি থেকে পাওয়া অর্থ নাইট রাইডার্সের অন্যান্য ফ্র্যাঞ্চাইজিতে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে তাদের।

তবে শেয়ার বিক্রি করলেও কেকেআর থেকে পুরোপুরি সরে যাচ্ছে না মেহতা গ্রুপ। অন্যদিকে, শাহরুখও নিজের মালিকানার অংশ বিক্রি করছেন না। ফলে নতুন বিনিয়োগকারী যুক্ত হলেও ফ্র্যাঞ্চাইজির নিয়ন্ত্রণ থাকছে বলিউড তারকার হাতেই।

যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যারেস ম্যানেজমেন্ট মূলত রিয়েল এস্টেট ও অবকাঠামো খাতে বিনিয়োগ করে। খেলাধুলার বিভিন্ন ক্ষেত্রেও প্রতিষ্ঠানটির বিনিয়োগ রয়েছে। ফুটবল ও যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগেও (এনএফএল) তাদের সম্পৃক্ততা আছে।

তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন কেকেআরের ব্র্যান্ডমূল্যও বেশ শক্তিশালী। শাহরুখ খানের তারকাখ্যাতি ও কলকাতার পরিচিতি ফ্র্যাঞ্চাইজিটিকে আলাদা বাণিজ্যিক গুরুত্ব দিয়েছে। সেই আকর্ষণেই এবার নাইটদের মালিকানায় অংশীদার হতে চাইছে মার্কিন সংস্থাটি।

  • সর্বশেষ