শিরোনাম
◈ শৈশবেই ধরা পড়ে টাইপ-১ ডায়াবেটিস তবুও থামেনি জীবনযুদ্ধ, নিক জোনাস থেকে কমল হাসান, কীভাবে নিয়ন্ত্রণে রাখেন রোগ? ◈ ‌ক্রিকেটার রিজওয়ান-ইমামের বিরুদ্ধে তদন্তে নতুন তথ্য, ব্যাখ্যা চাইলেন তদন্তকারীরা ◈ ৪ ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের আকাশসীমা খুলল, স্বাভাবিক হচ্ছে বিমান চলাচল ◈ একসঙ্গে দুই সংকট, বৈশ্বিক ক্ষমতা হারাবে চীন? ◈ ভিক্ষার আয় বাড়াতে শিশুদের খাওয়ানো হয় ঘুমের ওষুধ, রাজধানীতে ভয়ংকর চক্র ◈ পারমাণবিক অস্ত্রে বিশ্বের শীর্ষ ৯ দেশ, কার হাতে কতটি আছে? ◈ ‘হেডম দেখিয়ে লাভ নেই, অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হবে’: হাসনাত আবদুল্লাহ ◈ প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগে আরেকটি যে দেশে হামলা করতে চান ট্রাম্প! ◈ টিকটকে ভাইরাল ভিডিওর জন্য খাঁচা থেকে বাঘ বের করতেই প্রাণঘাতী হামলা, পাকিস্তানে তরুণ নিহত ◈ উদ্যোক্তাদের জন্য সুখবর: আইডিয়া থেকে ব্যবসা, স্টার্টআপ গড়তে ৫০ লাখ টাকা পর্যন্ত দেবে সরকার, আবেদন করতে পারবেন প্রবাসীরাও

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৬, ১০:৫০ দুপুর
আপডেট : ১৪ নভেম্বর, ২০২৬, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

নতুন সম্পর্কে জড়ানোর গুঞ্জন উড়িয়ে দিলেন সানিয়া মির্জা

স্পোর্টস ডেস্ক: ‌ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে জড়ানোর গুঞ্জন ছড়ালেও নিজেকে সিঙ্গেল বলে জানিয়েছেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। স্পষ্ট করেছেন, এখন পর্যন্ত তাঁর জীবনে নতুন কেউ আসেননি।

সম্প্রতি পরিচালক ফারহা খানের সঙ্গে ‘ডাবল ডেট’ অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন সানিয়া। তিনি জানান, অনেক পুরুষ বন্ধু থাকলেও তাঁদের সঙ্গে সম্পর্ক বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ। এখন পর্যন্ত কাউকে রোমান্টিকভাবে ভালো লাগেনি তাঁর।

২০১০ সালে পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করেন সানিয়া। ২০২৩ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর শোয়েব অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন।

বর্তমানে টেনিস, পিকলবল, ডব্লিউপিএলের সঙ্গে সংশ্লিষ্টতা ও ব্যবসা নিয়ে ব্যস্ত সানিয়া। পাশাপাশি ছেলে ইজহানের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। আপাতত নতুন সম্পর্ক নয়, নিজের কাজ ও সন্তানকেই বেশি গুরুত্ব দিতে চান এই তারকা।

  • সর্বশেষ