শিরোনাম
◈ দেশে নতুন পৌরসভা, দুই থানা ও দুই অধিদপ্তর গঠনের প্রস্তাব; বদলাচ্ছে এক থানার নাম ◈ রাশেদ খানের অভিযোগকে ষড়যন্ত্র দাবি করে বদদোয়া দিলেন জামায়াতের এমপি আমির হামজা (ভিডিও) ◈ শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন পররাষ্ট্র সচিব (ভিডিও) ◈ শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি রাজনৈতিক ‘স্টান্টবাজি’: চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ সাফ ফুটব‌লে অংশ নি‌তে ঢাকায় হামজা চৌধুরী, রা‌তে আস‌ছেন ফারহান ◈ দক্ষিণ আফ্রিকা সফ‌রে বাংলা‌দেশ দল ঘোষণা কর‌লো বি‌সি‌বি ◈ রাজধানীর ঢাকায় ব্যাটারি রিকশা ‘উধাও’, বিভিন্ন সড়কে কমেছে অটোরিকশা চলাচল ◈ বাংলাদেশে ফেরার প্রস্তুতির ইঙ্গিত, দিল্লিতে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার ◈ লোপেজ ঝলকে আতলেতিকো বধ, শীর্ষস্থান অটুট বার্সেলোনার ◈ এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংকে বিদেশি গুপ্তচরদের নজরদারির সন্দেহ, পরকীয়ার সম্পর্কও স্বীকার

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৬, ১২:২৩ রাত
আপডেট : ০৯ নভেম্বর, ২০২৬, ১২:২৩ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ভারত‌কে হা‌রি‌য়ে যুব এশিয়া কাপে গ্রুপসেরা পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: বড়দের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান দ্বৈরথে ভারতের আধিপত্য দেখা গেলেও বয়সভিত্তিক ক্রিকেটে এবার বাজিমাত করল পাকিস্তান। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ৩ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ভারতের দেওয়া ২০৯ রানের লক্ষ্য ১১ বল হাতে রেখেই পেরিয়ে যায় তারা। পাকিস্তানের জয়ের নায়ক অপরাজিত সেঞ্চুরিয়ান হামজা জহুর।

ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের তোপে শুরুতেই বিপর্যয়ে পড়ে ভারত। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও ব্যাট হাতে সুবিধা করতে পারেনি দলটি। প্রথম চার ব্যাটারের কেউই উল্লেখযোগ্য রান করতে পারেননি। অধিনায়ক লক্ষ্য রাইচন্দানি ফেরেন শূন্য রানে।

বিরেন্দর শেবাগের ছেলে আর্যবীর করেন ২২ রান। অন্যদিকে রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের ব্যাট থেকে আসে মাত্র ১০ রান।
একপ্রান্তে যখন নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছিল ভারত, তখন একাই লড়াই চালিয়ে যান অর্জুন রাজপুত। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ৮০ বলে শতক পূর্ণ করেন তিনি।

শেষ পর্যন্ত ৮৫ বলে ১০৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই ব্যাটার। তাঁর ইনিংসে ছিল ১১টি চার ও পাঁচটি ছক্কা।
অর্জুনের বিদায়ের পর কাব্য প্যাটেলের ২৩ রানের ইনিংসে দুইশ ছাড়ায় ভারতের সংগ্রহ। শেষ পর্যন্ত ৪৬.৩ ওভারে ২০৮ রানে অলআউট হয় দলটি। পাকিস্তানের হয়ে আলি রাজা, রিজওয়ানুল্লাহ ও নিকাব শফিক তিনটি করে উইকেট নেন।

Advertisement

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে পাকিস্তানও। ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৬১ রানেই পাঁচ উইকেট হারায় তারা। একের পর এক উইকেট হারাতে থাকায় জয়ের সম্ভাবনা কঠিন হয়ে পড়ে পাকিস্তানের জন্য।

তবে সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সাত নম্বরে ব্যাট করতে নামা হামজা জহুর। তাঁকে দারুণভাবে সঙ্গ দেন হাসনাইন আব্বাস দার। দুজন মিলে ষষ্ঠ উইকেটে গড়েন ১০৭ রানের গুরুত্বপূর্ণ জুটি। আব্বাস দার ৬৭ বলে ৩৮ রান করে ফিরলেও একপ্রান্ত আগলে রেখে দলের জয়ের পথ সহজ করেন হামজা।

শেষ পর্যন্ত ১০৮ বলে অপরাজিত ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ৪৯তম ওভারের প্রথম বলে চার মেরে পাকিস্তানের জয় নিশ্চিত করার পাশাপাশি নিজের শতকও পূর্ণ করেন এই তরুণ ব্যাটার।

এই জয়ে গ্রুপ 'এ'-তে দুই ম্যাচে পূর্ণ চার পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছে পাকিস্তান। ফলে সেমিফাইনালেও জায়গা করে নিয়েছে তারা। অন্যদিকে দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জিতলেই সেমিফাইনালে ওঠার সু‌যোগ পা‌বে ভারত।

  • সর্বশেষ