শিরোনাম
◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে ◈ ‌চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে দুর্বার বার্সেলোনা, গোলের বন্যায় জয়যাত্রা অব্যাহত ◈ ‌লি‌লের জা‌লে আর্সেনালের ৩ গোল ◈ গোয়েন্দা তালিকায় ঢাকায় তালিকাভুক্ত ৫৪৫ চাঁদাবাজ-সন্ত্রাসী, এক সপ্তাহে গ্রেপ্তার ৪৭; আইনি প্রক্রিয়া নিয়ে জটিলতা ◈ ১২ দি‌নেই বিশ্বকাপ টিকিটের জন‌্য ১৪২ দে‌শ থে‌কে আ‌বেদন প‌ড়ে‌ছে দেড় কো‌টির উপ‌রে ◈ আন্তর্জাতিক উদ্বোধনের আগে কক্সবাজার বিমানবন্দরে কোটি টাকার লাইটিং সিস্টেমের তার চুরি, অডিটের আগে নিরাপত্তাঝুঁকি ◈ সুপার এল নিনোর কবলে বিশ্ব, বাড়ছে দাবানল ◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৬, ১০:২৮ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২৬, ১০:২৮ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

২০২৭ ওয়ান‌ডে বিশ্বকাপ খেলতে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে দুই শর্ত বিসিসিআই সভাপতির

স্পোর্টস ডেস্ক : ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে ভারতীয় দলে রোহিত শর্মা ও বিরাট কোহলির জায়গা হবে কি না, তা নিয়ে আলোচনা চলছে। দুই অভিজ্ঞ তারকার বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে এবার নিজের অবস্থান স্পষ্ট করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি মিঠুন মানহাস। তাঁর মতে, দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে বয়স নয়, বরং ফিটনেস ও পারফরম্যান্সকেই গুরুত্ব দেওয়া উচিত। -- ডেইলি ক্রিকেট

স্পোর্টস স্টারকে দেওয়া সাক্ষাৎকারে মিঠুন মানহাস বলেন, “বিসিসিআইয়ের পক্ষ থেকে এ বিষয়ে মন্তব্য করার অবস্থানে আমরা নেই। কারণ, সবকিছুই নির্বাচক ও কোচদের ওপর নির্ভর করে। তবে আমার দৃষ্টিতে, দল নির্বাচনের মানদণ্ড হওয়া উচিত ফিটনেস ও পারফরম্যান্স, অবশ্যই বয়স নয়।

তিনি যোগ করেন, যদি কোনো খেলোয়াড় খেলার জন্য ফিট থাকেন, তাঁকে পারফর্ম করতে এবং দেশের হয়ে ম্যাচ জিততে দেখা যায়, তাহলে আমাদের শুধু এই মানদণ্ডের ওপরই গুরুত্ব দেওয়া উচিত।

মিঠুন মানহাসের এই বক্তব্যে রোহিত ও কোহলির সামনে বিশ্বকাপ খেলার সম্ভাবনার দরজা খোলা থাকছে। তবে তাঁদের দলে থাকা নিশ্চিত নয়। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নির্বাচক ও কোচরা।

২০২৭ বিশ্বকাপের সময় রোহিতের বয়স হবে ৪০ বছর। অন্যদিকে, টুর্নামেন্ট চলাকালে ৩৯ বছরে পা দেবেন কোহলি। বয়সের এই ব্যবধান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা থাকলেও, ধারাবাহিক পারফরম্যান্স এবং ফিটনেস ধরে রাখতে পারলে দুই তারকার জন্যই সুযোগ থাকবে।

বিশ্বকাপে তরুণ অধিনায়ক শুভমান গিলের পাশে অভিজ্ঞ ক্রিকেটারদের গুরুত্বও রয়েছে। কোহলি, রোহিত ও হার্দিক পান্ডিয়ার মতো ক্রিকেটারদের অভিজ্ঞতা গিলকে নেতৃত্ব দিতে সহায়তা করতে পারে বলে মনে করেন বিসিসিআই সভাপতি। এদিকে বয়স বাড়লেও পারফরম্যান্সে ভাটা পড়েনি রোহিত-কোহলির। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন দুজনেই।

  • সর্বশেষ