শিরোনাম
◈ পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা, চার লেনে যুক্ত হবে দেশের সব জেলা ◈ শ্রমিক অসন্তোষ ও নাশকতা ঠেকাতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী, আহত পুলিশ সদস্যদের পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে দলাদলি ও ব্যক্তিস্বার্থের বিরোধ নয়, শিক্ষার পরিবেশ বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ খেজুরের রস ছাড়াই তৈরি হচ্ছে ‘খাঁটি গুড়’, রাজশাহীতে দেড় শতাধিক কারখানায় ভেজাল গুড়ের রমরমা ব্যবসা ◈ একজন সাংবাদিক আমাকে ফোন করে বললেন, ‘মাননীয় মন্ত্রী, আপনি কখন পদত্যাগ করছেন?’ (ভিডিও) ◈ ‘মাইর খাওয়ার মধ্যে নেই, একটা মারলে দুইটা মারব—প্রয়োজনে জামায়াত ছেড়ে দেব’: আমির হামজা (ভিডিও) ◈ ২০২৭ সালের জুন থেকে ঢাকার ১৩ অঞ্চলে মেঘনা থেকে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করবে ওয়াসা ◈ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, বাস-স্মৃতিস্তম্ভ ও বিএনপি কার্যালয়ে আগুন ◈ রাজশাহীতে টানা দুই দিন পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা, পেট্রোল বোমায় ট্রান্সফরমারে আগুন ◈ দেশের ২৪ নদীতে ছড়িয়ে পড়েছে আগ্রাসী বিদেশি সাকার মাছ; হুমকিতে দেশি মাছের প্রজনন ও জলজ পরিবেশ

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৬, ০৪:২৮ সকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০২৬, ০৪:২৮ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

২০২৭ ওয়ান‌ডে বিশ্বকাপ খেলতে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে দুই শর্ত বিসিসিআই সভাপতির

স্পোর্টস ডেস্ক : ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে ভারতীয় দলে রোহিত শর্মা ও বিরাট কোহলির জায়গা হবে কি না, তা নিয়ে আলোচনা চলছে। দুই অভিজ্ঞ তারকার বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে এবার নিজের অবস্থান স্পষ্ট করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি মিঠুন মানহাস। তাঁর মতে, দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে বয়স নয়, বরং ফিটনেস ও পারফরম্যান্সকেই গুরুত্ব দেওয়া উচিত। -- ডেইলি ক্রিকেট

স্পোর্টস স্টারকে দেওয়া সাক্ষাৎকারে মিঠুন মানহাস বলেন, “বিসিসিআইয়ের পক্ষ থেকে এ বিষয়ে মন্তব্য করার অবস্থানে আমরা নেই। কারণ, সবকিছুই নির্বাচক ও কোচদের ওপর নির্ভর করে। তবে আমার দৃষ্টিতে, দল নির্বাচনের মানদণ্ড হওয়া উচিত ফিটনেস ও পারফরম্যান্স, অবশ্যই বয়স নয়।

তিনি যোগ করেন, যদি কোনো খেলোয়াড় খেলার জন্য ফিট থাকেন, তাঁকে পারফর্ম করতে এবং দেশের হয়ে ম্যাচ জিততে দেখা যায়, তাহলে আমাদের শুধু এই মানদণ্ডের ওপরই গুরুত্ব দেওয়া উচিত।

মিঠুন মানহাসের এই বক্তব্যে রোহিত ও কোহলির সামনে বিশ্বকাপ খেলার সম্ভাবনার দরজা খোলা থাকছে। তবে তাঁদের দলে থাকা নিশ্চিত নয়। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নির্বাচক ও কোচরা।

২০২৭ বিশ্বকাপের সময় রোহিতের বয়স হবে ৪০ বছর। অন্যদিকে, টুর্নামেন্ট চলাকালে ৩৯ বছরে পা দেবেন কোহলি। বয়সের এই ব্যবধান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা থাকলেও, ধারাবাহিক পারফরম্যান্স এবং ফিটনেস ধরে রাখতে পারলে দুই তারকার জন্যই সুযোগ থাকবে।

বিশ্বকাপে তরুণ অধিনায়ক শুভমান গিলের পাশে অভিজ্ঞ ক্রিকেটারদের গুরুত্বও রয়েছে। কোহলি, রোহিত ও হার্দিক পান্ডিয়ার মতো ক্রিকেটারদের অভিজ্ঞতা গিলকে নেতৃত্ব দিতে সহায়তা করতে পারে বলে মনে করেন বিসিসিআই সভাপতি। এদিকে বয়স বাড়লেও পারফরম্যান্সে ভাটা পড়েনি রোহিত-কোহলির। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন দুজনেই।

  • সর্বশেষ