শিরোনাম
◈ জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ ◈ রুপির পতন ঠেকাতে যেভাবে নানা পদক্ষেপ নিয়েছে ভারত! ◈ কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ◈ চুয়েটে তালা ভেঙে প্রশাসনিক ভবনে প্রবেশ করলেন নতুন উপাচার্য ◈ ১০ জনের লিভারপুলকে ৩-০ গো‌লে ম‌্যান‌চেস্টার সিটি ◈ রিকশা ভাড়া থেকে ভিক্ষা সবই হবে ডিজিটাল বাংলা কিউআর পেমেন্টে, মিলবে না ভাংতির ঝামেলা ◈ ১০০ টাকায় বিক্রি জিদানের সাবেক ক্লাব, ষষ্ঠ ডিভিশনে বোর্দো ◈ রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার, জানা গেল কারণ ◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন ◈ দ্বিতীয় প্রান্তিকে নিট বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮%

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৬, ১০:৪৩ দুপুর
আপডেট : ১২ অক্টোবর, ২০২৬, ১০:৪৩ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ঘন ঘন রদবদলে দলের ক্ষতি, বিশ্বকাপের আগে ‌কোচ গম্ভীরকে সতর্কবার্তা শেন ওয়াটস‌নের

স্পোর্টস ডেস্ক : একাদশে ঘন ঘন পরিবর্তন, সঙ্গে চোট-আঘাতের সমস্যা। সব মিলিয়ে ভারতীয় দলের পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠছে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আর মাত্র এক বছর বাকি। অথচ টানা দুই ম্যাচে একই একাদশ ধরে রাখতে পারছে না ভারত। এই প্রবণতা দলের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করেন কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ শেন ওয়াটসন। ভারতীয় কোচ গৌতম গম্ভীরকে কার্যত সতর্কবার্তাই দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এই অলরাউন্ডার।

সাদা বলের ক্রিকেটে ভারত বিশ্বের অন্যতম শক্তিশালী দল। বিশেষ করে টি-টোয়েন্টিতে টানা দুই বিশ্বকাপ জয়ের সাফল্য তার প্রমাণ। তবে ওয়াটসনের মতে, ঘন ঘন খেলোয়াড় পরিবর্তনের কারণে নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারছে না ভারত। একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘ভারত এখন সেরা ফর্মে খেলতে পারছে না। আমার মতে, এর অন্যতম কারণ ঘন ঘন খেলোয়াড় পরিবর্তন।

ভারতের ব্যস্ত আন্তর্জাতিক সূচির কথাও মাথায় রাখছেন ওয়াটসন। সারা বছর ক্রিকেট খেলা এবং আইপিএলের চাপ সামলাতে ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া জরুরি। সে জন্য দলে পরিবর্তন আনতে হয়, তা মানছেন কেকেআরের সহকারী কোচ। তবে তাঁর মতে, বিশ্রাম দেওয়ার পাশাপাশি একাদশে ধারাবাহিকতা রাখার দিকেও নজর দিতে হবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।

ওয়াটসনের যুক্তি, বারবার একাদশ বদলালে ক্রিকেটারদের মধ্যে বাদ পড়ার ভয় তৈরি হতে পারে। তাতে আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দেয়, প্রভাব পড়ে মাঠের পারফরম্যান্সেও। সতীর্থদের মধ্যে বোঝাপড়ার ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়। তাঁর মতে, দল নির্বাচনে ধারাবাহিকতা ফিরিয়ে আনতে পারলে ভারতকে হারানো প্রতিপক্ষের জন্য আরও কঠিন হয়ে উঠবে।

অবশ্য গম্ভীরের কোচিংয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের রেকর্ডও একেবারে খারাপ নয়। ইংল্যান্ডের মাটিতে একটি সিরিজ ছাড়া বাকি দ্বিপাক্ষিক সিরিজগুলোতে সাফল্য পেয়েছে দল। ৬৩ ম্যাচে ৪৫ জয়ও সেই সাফল্যের প্রমাণ। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৪৯ রান তুলেও হারতে হয়েছে ভারতকে। সেই হারের পর দলের পরিকল্পনা ও কৌশল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্বকাপের আগে একাদশে স্থিতিশীলতা ফেরানোই এখন গম্ভীরের সামনে বড় চ্যালেঞ্জ।

  • সর্বশেষ