শিরোনাম
◈ সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতের জন্য এনবিআরের নতুন আদেশ  ◈ সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৮১ কোটি ডলার ◈ বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশ-ভারত বিটুবি টাস্কফোর্সের তাগিদ ◈ মুহম্মদ জাফর ইকবাল ও সা‌বেক ভি‌সি  মাকসুদ কামালসহ ৫ জ‌নের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এশিয়ান গেমস ম‌হিলা ক্রিকে‌টে স্বর্ণ-রৌপ্যের সুযোগ শেষ, এবার ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ পা‌কিস্তান ◈ রাজধানীতে বাসে আগুন দেওয়ার চেষ্টার সময় যুবক আটক ◈ আরও ৪ শিশুর মৃত্যু হামের উপসর্গে, মোট ১০৫৭ ◈ আরও ৬ জনের মৃত্যু ডেঙ্গুতে, হাসপাতালে ১৫৯৩ ◈ জাল টাকার বস্তা ময়লার ভাগাড়ে, আসল ভেবে হুলস্থুল কাণ্ড ◈ বাংলাদেশ-পাকিস্তানকে একই চোখে দেখলে ভারতের কৌশলগত ক্ষতি: শেখর গুপ্ত

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৯ দুপুর
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ব্রাইটনের কাছে আর্সেনাল পরা‌জিত

স্পোর্টস ডেস্ক : অ‌বিশ্বাস‌্য ম‌নে হ‌লেও স‌ত্যি, দুর্বলের কা‌ছে আ‌র্সেনাল হে‌রে‌ গে‌ছে। এদিন শুরু থেকেই চ্যাম্পিয়ন আর্সেনালকে দমবন্ধ করে রেখেছিল ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন। নিখুঁত ফিনিশিং আর জমাট রক্ষণে পুরো ম্যাচজুড়েই মিকেল আর্তেতার দলকে অস্বস্তিতে রেখেছিল স্বাগতিকরা। শেষ পর্যন্ত ফলও এসেছে তাদের দাপটেরই প্রতিচ্ছবি ৩-০ গোলের বড় জয়। মৌসুমে এটাই আর্সেনালের প্রথম হার।

শনিবার আমেক্স স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের ৩১ মিনিটে বক্সের প্রান্ত থেকে পাসকাল গ্রসের দূরপাল্লার শট পোস্টে লেগে জালে জড়ালে লিড নেয় ব্রাইটন। এরপর ৪৫ মিনিটে ২–০ করেন চারালামপোস কোস্তুলাস। ৫৭ মিনিটে গানারদের কফিনে আরও একটি পেরেক ঠুকে দেন চেমা আন্দ্রেস।

advertisement

লিগে টানা ৯ ম্যাচ এবং সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমের শুরুর ৭ ম্যাচেই জয় পাওয়া আর্সেনালকে ম্যাচে থিতু হতেই দেয়নি ব্রাইটন। বল পায়েও অস্বাভাবিকভাবে ধুঁকতে দেখাচ্ছিল গানারদের। প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে পাল্টা আক্রমণ থেকে সমতায় ফেরার সেরা সুযোগটি পায় তারা। মার্টিন ওডেগার্ডের শট ডিফেন্ডারের গায়ে লেগে বক্সে পড়লে বল পান বুকায়ো সাকা, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন তিনি।

সাকার সেই মিসের ঠিক কয়েক সেকেন্ডের মাথায় দ্বিতীয় গোল পেয়ে যায় ব্রাইটন। বক্সের সামনে যথেষ্ট জায়গা পেয়ে ঘুরে দাঁড়ান চারালামপোস কস্তুলাস, তারপর দুর্দান্ত এক শটে ডেভিড রায়াকে পরাস্ত করেন।

advertisement

বিরতির পর দল ঘুরে দাঁড়াবে, এই আশায় একাদশে কোনো পরিবর্তন আনেননি আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। কিন্তু তার সেই প্রত্যাশা পূরণ হয়নি। দ্বিতীয়ার্ধের ১২ মিনিটের মাথায় গ্রসের কর্নার থেকে হেডে ব্রাইটনের তিন নম্বর গোলটি করেন চেমা আন্দ্রেস।

গত এক সপ্তাহের মধ্যে এটি ব্রাইটনের ১১তম গোল—যার মধ্যে কভেন্ট্রির জালে ৫টি এবং ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-২ ব্যবধানে হারিয়ে কারাবাও কাপের ম্যাচটি অন্তর্ভুক্ত। গ্রীষ্মকালীন দলবদলে লিডস থেকে ব্রাইটনে আসা ডিফেন্ডার পাসকাল স্ট্রুইকের এটি ছিল প্রথম একাদশে প্রথম প্রিমিয়ার লিগ ম্যাচ। কর্নার থেকে পাওয়া সুযোগে হেডে প্রায় চতুর্থ গোলটি পেয়েই গিয়েছিলেন তিনি, কিন্তু চাপের মুখে হেডটি লক্ষ্যভ্রষ্ট হয়।

advertisement

ম্যাচের শেষের দিকে ব্যবধান কমানোর সুবর্ণ সুযোগ পেয়েছিলেন কাই হাভার্টজ। প্রতিপক্ষ গোলরক্ষক বার্ট ভারব্রুগেনকে একা পেয়েও সরাসরি তার গায়েই শট মারেন এই জার্মান ফরোয়ার্ড। অন্যদিকে, শেষ দিকে ব্রাইটনের ম্যাট ও’রাইলির একটি দুর্দান্ত প্রচেষ্টা রুখে দেন আর্সেনাল কিপার রায়া। এই হারের পরও গোল ব্যবধানে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আর্সেনাল, তবে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে তারা এক ম্যাচ বেশি খেলেছে।

  • সর্বশেষ