শিরোনাম
◈ ‘হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন’ : তারেক রহমানের উদ্দেশ্যে নাহিদ ইসলাম ◈ ‌কোচ জিদানের প্রথম ফ্রান্স দলে ৫ নতুন মুখ ◈ ইউনিয়ন বার্লিনের জা‌লে বায়ার্ন মিউনি‌খের ৭ গোল, হ‌্যা‌রি কেইনের রেকর্ড ◈ ইং‌লিশ লি‌গে চেলসিকে উড়ি‌য়ে দি‌লো ব্রেন্টফোর্ড ◈ বাংলাদেশসহ ২১১ সদস্যকে ১২৩ কোটি টাকা করে দেওয়ার দাবিতে ইনফান্তিনোকে উয়েফা-কনকাকাফের চিঠি ◈ রূপপুরের প্রথম ইউনিটের কাজ শেষ, বিশ্ব পারমাণবিক শক্তির জগতে বাংলাদেশ ◈ জামায়াতের নেতৃত্বে ১১ দলের ঢাকা-রংপুর লংমার্চ শুরু ◈ বিদেশে জনশক্তি রপ্তানিতে ঘুরে দাঁড়ানোর আভাস, ১৭ দিনে পাড়ি ৪০ হাজার ৫৯৩ জনের ◈ টানা ৬ ঘণ্টা শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন (ভিডিও)

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৯ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউনিয়ন বার্লিনের জা‌লে বায়ার্ন মিউনি‌খের ৭ গোল, হ‌্যা‌রি কেইনের রেকর্ড

স্পোর্টস ডেস্ক : দোর্দণ্ড প্রতা‌পে খেল‌লো বায়ার্ন মিউনিখ। দুর্দান্ত এই পারফর‌মে‌ন্সে তারা জার্মান বুন্দেসলিগায় এক প্রকার গোলের ঝড় তুললো। ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ইউনিয়ন বার্লিনকে ৭-০ গোলে বিধ্বস্ত করে চলতি মৌসুমে নিজেদের অপরাজিত রাখ‌লো। ম্যাচটিতে হ্যাটট্রিক করে আলো ছড়িয়েছেন মাইকেল অলিসে। পাশাপাশি ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন হ্যারি কেইন।

শুক্রবার রাতে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য বিস্তার করে বায়ার্ন। ১৮ মিনিটে আলফোনসো ডেভিসের পাস থেকে দূরপাল্লার শটে গোল করে দলকে এগিয়ে দেন জামাল মুসিয়ালা। ৩৯ মিনিটে মাইকেল অলিসেকে ফাউল করে বক্সে ফেলে দেওয়ায় পেনাল্টি পায় বায়ার্ন। স্পটকিক থেকে গোল করে ব্যবধান ২-০ করেন কেইন।

এই গোলের মধ্য দিয়ে বুন্দেসলিগায় ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেন ইংলিশ স্ট্রাইকার। মাত্র ৯৮ ম্যাচে এই কীর্তি গড়েন তিনি, যা প্রতিযোগিতাটির ইতিহাসে দ্রুততম।

প্রথমার্ধ শেষ হওয়ার দুই মিনিট আগে ব্যবধান আরও বাড়ান অলিসে। মুসিয়ালার সহায়তায় দুর্দান্ত দূরপাল্লার শটে গোল করে বায়ার্নকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন ফরাসি ফরোয়ার্ড।

বিরতির পরও থামেনি বায়ার্নের আক্রমণ। ৫৪ মিনিটে অলিসের ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করেন কেন। এরপর ৭০ মিনিটে আলফোনসো ডেভিসের সহায়তায় গোল করেন ইসমাইল সাইবারি।

এরপর ৭৩ মিনিটে টম বিশফের পাস থেকে গোল করে হ্যাটট্রিকের পথে এগিয়ে যান অলিসে। মাত্র তিন মিনিট পর বিশফের আরেকটি সহায়তায় নিজের তৃতীয় গোলটি করে বায়ার্নকে এনে দেন ৭-০ ব্যবধানের বিশাল জয়। এই জয়ে চার ম্যাচে বায়ার্নের পয়েন্ট দাঁড়িয়েছে ১০।

  • সর্বশেষ