শিরোনাম
◈ বাংলা কিউআরের অপব্যবহার: অবৈধভাবে ক্যাশআউট সুবিধা দিচ্ছে মার্চেন্টরা, ঝুঁকিতে ২০ লাখ এজেন্ট! ◈ রিকন্ডিশনড ইভি আমদানিতে নিষেধাজ্ঞা, ব্যাটারি বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিতর্ক তুঙ্গে! ◈ মামলার টার্গেটে মানসিকভাবে বিপর্যস্ত ট্রাফিক সার্জেন্টরা, মূল্যায়ন পদ্ধতি বদলানোর দাবি ◈ কান্তাসের বহর থেকে বিদায় নিচ্ছে এ৩৮০, সুপারজাম্বো যুগেরও কি অবসান? ◈ হ‌্যা‌রি কেইনের গোলে জয়ে ফিরলো বায়ার্ন মিউনিখ ◈ যুক্তরাষ্ট্রে উৎপাদন নিয়ে উদ্বেগ, বিশ্ববাজারে বাড়ল তুলার দাম ◈ লেভান্তের মা‌ঠে বার্সেলোনার স্ব‌স্তির জয় ◈ দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, বিমানবন্দরে নেমে যা বললেন ◈ জর্ডানকে আবা‌রো  হারালো বাংলাদেশ, আলপির জোড়া গোল ◈ হঠাৎ সৌদি আরবে জরুরি সতর্কতা জারি

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৪ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

হ‌্যা‌রি কেইনের গোলে জয়ে ফিরলো বায়ার্ন মিউনিখ

স্পোর্টস ডেস্ক : হ‌্যা‌রি কেইন বুন্দেসলিগায় মৌসুমে প্রথম গোলের দেখা পেলেন। তার ওই গোলেই ঘরোয়া লিগে জয়ের পথে ফিরলো বায়ার্ন মিউনিখ। নবাগত এসভি এভাসবার্কের মাঠে রোববার ২-১ গোলে জিতেছে ভেসোঁ কম্পানির দল।

প্রথম দুই রাউন্ডে বায়ার লেভারকুজেন ও বরুশিয়া মনশেনগ্লাডবাখকে হারিয়ে উজ্জীবিত এভাসবার্ক এদিনও বেশ আত্মবিশ্বাসী শুরু করে। তবে ২৬তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগেই এগিয়ে যায় বায়ার্ন, কাছ থেকে টোকায় গোলটি করেন লেনার্ট কার্ল। জার্মানির সফলতম দলের বিপক্ষে বুন্ডেসলিগায় প্রথমবারের মতো খেলতে নেমে ৬১তম মিনিটে গোলটি শোধ করে পয়েন্ট পাওয়ার আশা জাগায় এভাসবার্ক।

তবে গোল হজমের পরপরই যেন তেতে ওঠে বায়ার্ন। ৭০তম মিনিটে মাইকেল ওলিসের প্রচেষ্টা পোস্টে বাধা পাওয়ার দুই মিনিট পরই, দারুণ নৈপুণ্যে ব্যবধান গড়ে দেন কেইন। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ইংল্যান্ড অধিনায়ক কেইনের গোল হলো চারটি। স্টুটগার্টকে ৫-১ গোলে উড়িয়ে লিগ শিরোপা ধরে রাখার পথে যাত্রা শুরু করা বায়ার্ন গত সপ্তাহে শালকের মাঠে গোলশূন্য ড্র করে।

তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠেছে বায়ার্ন। তাদের সমান পয়েন্ট নিয়ে তিনে আউক্সবুর্ক। শতভাগ সাফল্যে সমান ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ফ্রেইবুর্ক ও দুইয়ে বরুশিয়া ডর্টমুন্ড। সমান ৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে লাইপজিগ ও ছয়ে এভাসবার্ক।

  • সর্বশেষ