শিরোনাম
◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস

প্রকাশিত : ১৭ মে, ২০২৬, ০৫:০০ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

চেলসিকে হারিয়ে এফএ কাপ  জিতলো ম্যানচেস্টার সি‌টি

স্পোর্টস ডেস্ক : অ‌নেক চড়াই উৎরাই পে‌রি‌য়ে চেল‌সি‌কে হারা‌লো ম‌্যান‌চেস্টান সি‌টি। এই জ‌য়ের মধ‌্য দি‌য়ে অস্টমবা‌রের ম‌তো এফএ কা‌পের শি‌রোপা জিত‌লো ম‌্যান‌চেস্টার সি‌টি।

চূড়ান্ত লড়াইয়ে ওয়েম্বলি স্টেডিয়ামে দীর্ঘ সময় ধরে চলছিল নিস্তেজ আর একঘেয়ে ফুটবল। তবে শেষ পর্যন্ত অ্যান্তোয়ান সেমেনিওর দুর্দান্ত এক ফ্লিকই বদলে দিল ম্যাচের ভাগ্য। তার একমাত্র গোলেই চেলসিকে ১-০ ব্যবধানে হারা‌লো ম্যান সিটি। একই সঙ্গে এটি কোচ পেপ গার্দিওলার অধীনে ক্লাবটির ২০তম শিরোপা।

ম্যাচের শুরু থেকেই রক্ষণাত্মক কৌশলে খেলতে থাকে চেলসি। নিজেদের অর্ধে খেলোয়াড়দের গুটিয়ে রেখে সিটির আক্রমণ ঠেকানোই ছিল তাদের মূল পরিকল্পনা। অন্যদিকে সিটির খেলাতেও দেখা যায়নি পরিচিত ছন্দ বা সৃজনশীলতা। ফলে প্রথমার্ধে দর্শকদের হতাশই হতে হয়।

তবুও গোলের সুযোগ এসেছিল। আর্লিং হলান্ড বল জালে জড়ালেও বিল্ড-আপে মাথেউস নুনেস অফসাইড থাকায় গোল বাতিল হয়। বিরতির আগে মার্ক গুয়েহির পাস থেকে পাওয়া সুযোগও কাজে লাগাতে পারেননি হলান্ড; তার শট সহজেই ঠেকান চেলসি গোলরক্ষক রবার্ট সানচেজ।

Advertisement

দ্বিতীয়ার্ধে ম্যাচে কিছুটা গতি ফেরে। সেমেনিও প্রথমে সহজ একটি হেড বাইরে মারেন। পরে চেলসির ময়জেস কাইসেদোর হেড গোললাইন পার হওয়ার আগমুহূর্তে দুর্দান্ত ক্লিয়ার করেন রদ্রি।

অবশেষে ৭২ মিনিটে আসে ম্যাচের সিদ্ধান্তসূচক মুহূর্ত। হলান্ড ও বের্নার্দো সিলভার তৈরি করা আক্রমণ থেকে চোখধাঁধানো ফ্লিকে বল জালে পাঠান সেমেনিও। পিছিয়ে পড়ে মরিয়া হয়ে ওঠে চেলসি, কিন্তু এনজো ফার্নান্দেজের ভলি অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

শেষ দিকে নুনেস ও রায়ান চেরকির শট ঠেকিয়ে দলকে ম্যাচে রাখেন সানচেজ। তবে শেষ পর্যন্ত সিটির শিরোপা উৎসব থামানো যায়নি।

  • সর্বশেষ